ধামরাইয়ে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও যুব ঋণের চেক বিতরণ

প্রকাশিত: 4:31 PM , August 12, 2025

 

ঢাকার ধামরাই উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা, যুব ঋণের চেক, ক্রীড়া সামগ্রী, গাছের চারা ও সনদপত্র বিতরণ করা হয়েছে।

আজ মঙ্গলবার প্রথমে একটি  র‍্যালি বের হয়।র‍্যালিটি প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ধামরাই উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এতে ধামরাই উপজেলা নির্বাহী অফিসার মো. মামনুন আহমেদ অনিকের সভাপতিত্বে আলোচনা সভা বক্তব্য রাখেন, ধামরাই উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রিদওয়ান আহমেদ রাফি, কৃষি কর্মকর্তা কৃষিবিদ আরিফুর রহমান, সিনিয়র মৎস্য কর্মকর্তা নাজনীন নাহার ও যুব উন্নয়ন কর্মকর্তা ইসলাম আল হাসিব প্রমুখ।

অনুষ্ঠান শেষে ধামরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মামনুন আহমদ অনিক উপজেলার বিভিন্ন এলাকার ক্লাবে খেলাধুলার জন্য ফুটবল, ভলিবল এবং জেলা পর্যায়ে ফুটবল, ভলিবল ও সাতারে অংশগ্রহণে বিজয়ীদের মধ্যে সনদপত্রপ্রদান ও গাছের চারা ও যুব ঋণের চেক বিতরণ করেন।

Loading