২৩ আগস্ট ঢাকায় আসছেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী নিউজ৭১অনলাইন নিউজ৭১অনলাইন প্রকাশিত: ১০:৩৩ অপরাহ্ণ , আগস্ট ৪, ২০২৫ দুই দেশের মধ্যে সহযোগিতা জোরদার করার লক্ষ্যে আগামী ২৩ আগস্ট ঢাকায় আসছেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার। সফরে ২৪ আগস্ট পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন তিনি।পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা আজ বাসসকে এ তথ্য নিশ্চিত করেছেন।ওই কর্মকর্তা বলেন, এই সফরের মূল লক্ষ্য হবে কূটনৈতিক সম্পর্ক জোরদার করা এবং গঠনমূলক সংলাপের নতুন ক্ষেত্র অনুসন্ধান করা। সফর সম্পর্কিত আরও বিস্তারিত তথ্য যথাসময়ে জানানো হবেএর আগে গত এপ্রিল মাসে ইসহাক দারের বাংলাদেশ সফরের পরিকল্পনা ছিল। তবে পাকিস্তান ও ভারতের মধ্যে আঞ্চলিক উত্তেজনা বৃদ্ধির কারণে সেই সফর স্থগিত করা হয়।আসন্ন সফরটি উভয় দেশের মধ্যে পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে সংলাপ চালিয়ে যাওয়ার নতুন কূটনৈতিক প্রচেষ্টার প্রতিফলন বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা শেয়ার জাতীয়বিষয়: