সুরভি ফাউন্ডেশনের বৃত্তি প্রদান ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ২০২৫ সম্পন্ন

প্রকাশিত: ৫:১৭ অপরাহ্ণ , জুলাই ২৬, ২০২৫

নিউজ ৭১অনলাইন, সাভার:
সুরভি ফাউন্ডেশনের উদ্যোগে ২০২৪ সালে অনুষ্ঠিত মেধা বৃত্তি পরীক্ষায় অংশ গ্রহণকারী পরীক্ষার্থীদের মধ্যে বৃত্তি প্রাপ্ত কৃতি ছাত্র-ছাত্রীদের সংবর্ধনা ও বৃত্তি প্রদান অনুষ্ঠান ২০২৫ সম্পন্ন হয়েছে ।

২৫ জুলাই মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির হলরুমে অনুষ্ঠিত উক্ত সংবর্ধনা ও বৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ আব্দুর রউফ ।

বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা জেলার সেক্রেটারি ও কেন্দ্রীয় সূরা মজলিসের সদস্য এবং ঢাকা ১৯ আসনের এমপি পদপ্রার্থী অধ্যক্ষ মাওঃ মোঃ আফজাল হোসেন, এশিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ এর রেজিস্টার এম এ মোতালিব, বি ওয়াই এফ সি এর জাতীয় পরিচালক ডঃ পিটার হালদার ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সুরভি ফাউন্ডেশনের শিক্ষা বিষয়ক পরিচালক মোঃ জাহাঙ্গীর হোসাইন ।

এর আগে ২০২৪ সালের ২০ ডিসেম্বর এশিয়ান ইউনিভার্সিটির পরীক্ষা কেন্দ্রে এই বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষায় সাভার ও আশুলিয়ার প্রায় ৩০ টি স্কুলের শিক্ষার্থীরা এই মেধা বৃত্তি পরীক্ষায় অংশ গ্রহণ করে ।
সাভার ও আশুলিয়া থেকে সুরভি ফাউন্ডেশনের এই বৃত্তি পরীক্ষায় অংশ গ্রহণকারী স্কুল গুলো হলো

১.সাইন্স ল্যাবরেটরী স্কুল এন্ড কলেজ
২.মেরিল্যান্ড স্কুল এন্ড কলেজ
৩.উইলসন স্কুল
৪.মর্ডান ক্রিয়েটিভ স্কুল
৫.আদর্শ বিদ্যানিকেতন স্কুল
৬.ডক্টর জাফরুল ইন্টারন্যাশনাল স্কুল
৭.ডিটারমাইন্ড স্কুল
৮.দবির উদ্দিন বেপারী পাবলিক স্কুল
৯.হাজী মহর আলী স্কুল এন্ড কলেজ
১০.ব্রাইট আইডিয়াল স্কুল এন্ড কলেজ
১১.সিকদার খায়রুন্নেসা উচ্চ বিদ্যালয়
১২.শামীম আহমেদ রেসিডেন্সিয়াল স্কুল এন্ড কলেজ
১৩.আল এহসান মডেল স্কুল
১৪.আকরান ল্যাবরেটরি স্কুল
১৫.আর এস মডেল স্কুল
১৬.সুদীপ্ত ট্রান্সন্যাশনাল স্কুল
১৭.হলি ফ্লাওয়ার স্কুল
১৮.অক্সফোর্ড পিপল স্কুল
১৯.জ্যোতির্ময় আইডিয়াল স্কুল
২০.শহীদ তিতুমীর স্কুল
২১.হলি লাইফ স্কুল এন্ড কলেজ

Loading