বালিকাদের জন্য চারাবাগ গ্লোরিয়াস কলেজের শুভ উদ্বোধন নিউজ৭১অনলাইন নিউজ৭১অনলাইন প্রকাশিত: ১:৫০ পূর্বাহ্ণ , জুলাই ২২, ২০২৫ আশুলিয়ার অভিজাত শিক্ষা প্রতিষ্ঠান চারাবাগ গ্লোরিয়াস স্কুল এন্ড কলেজের নিজস্ব ক্যাম্পাসে বালিকাদের জন্য কলেজ শাখার উদ্বোধন উদ্বোধন উপলক্ষ্যে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ২১ জুলাই সোমবার সাভারের আশুলিয়া ইউনিয়নের চারাবাগ চৌরাস্তা সংলগ্ন চারাবাগ গ্লোরিয়াস স্কুল এন্ড কলেজের প্রাঙ্গণে প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা সভাপতি হাজী মোঃ অলিউল্লার সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও আশুলিয়া থানা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মোঃ তাইজুল ইসলাম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও সাভার থানা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মোঃ শহিদুল ইসলাম, ঢাকা জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সদস্য ও আশুলিয়া ইউনিয়ন বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ আমিনুর ইসলাম, আশুলিয়া থানা মুক্তিযুদ্ধ প্রজন্ম দলের সাংগঠনিক সম্পাদক ও আশুলিয়া ইউনিয়ন বিএনপির ক্রীড়া ও সাংস্কৃতি বিষয়ক সম্পাদক মোঃ খোরশেদ আলম , চারাবাগের বিশিষ্ট ব্যবসায়ী মোঃ হাবিবুল্লাহ, সাওতুল মদিনা মডেল মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা মোঃ মাহমুদুল হাসান, সরকার মডেল একাডেমী এন্ড পলিটেকনিক ইনস্টিটিউটের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক মোঃ আলামীন সরকার, নেওয়াজ আলী আইডিয়াল স্কুলের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক অনিক আহমেদ ইমন, প্রোগ্রেসিভ মডেল স্কুল এন্ড কলেজের প্রিন্সিপাল মোঃ হারুন অর রশিদ (সাগর) , ফ্লোরা ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজের প্রিন্সিপাল মোঃ ফারুক হোসেন, মার্ভেলাস পাবলিক স্কুল এন্ড কলেজ এর প্রতিষ্ঠাতা পরিচালক এস এম মেহেদী হাসান, জিটিএফসি স্কুলের প্রধান শিক্ষক মোঃ নাজমুল হাসান, অক্সফোর্ড শিক্ষা পরিবারের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক এস এম শরীফুজ্জামান সহ সাভার ও আশুলিয়ার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক বৃন্দ । অনুষ্ঠানে উপস্থিত সকলকে ধন্যবাদ জানিয়ে বক্তব্য রাখেন চারাবাগ গ্লোরিয়াস স্কুল এন্ড কলেজের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মাকসুদ পাটোয়ারী নয়ন , স্বাগতিক বক্তব্য রাখেন চারাবাগ গ্লোরিয়াস স্কুল এন্ড কলেজের প্রিন্সিপাল মোঃ মইনুল হাসান হেলাল।চারাবাগ গ্লোরিয়াস কলেজে কেবলমাত্র মেয়ে শিক্ষার্থীরাই ভর্তির সুযোগ পাবেন । কলেজটি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বিজ্ঞান বিভাগের প্রফেসর ডক্টর এ এইচ এম সাদাত আদিল এর তত্ত্বাবধানে পরিচালিত হবে এবং এবছর মানবিক ও ব্যবসায় শিক্ষা বিভাগে পাঠদান ও পরবর্তী বছরে বিজ্ঞান বিভাগ চালু হবে ।কেবলমাত্র মেয়ে শিক্ষার্থীদের জন্য কলেজ চালু করায় অভিভাবক মহল সন্তুষ্ট প্রকাশ করেছেন। বখাটেপণা মুক্ত এমন পরিচ্ছন্ন পরিবেশে লেখা পড়া করার সুযোগ তৈরি হওয়ায় এলাকার মেয়েরা এখন লেখাপড়ায় অনেক দুর এগিয়ে যাবে, অভিভাবকরাও তাদের মেয়েদেরকে এসএসসির পর ইভটিজিং জটিলতায় বিকল্প চিন্তা না করে এইচএসসিতে ভর্তি করানোর সাহস পাবে বলেও মন্তব্য করেছেন সুশীল সমাজ । শেয়ার ঢাকাবিষয়: