ফেনী নদীতে নিখোঁজ শিশু উদ্ধারে ডুবুরিদের অভিযান

বাহার উদ্দিন বাহার উদ্দিন

রামগড় প্রতিনিধি

প্রকাশিত: 6:22 PM , July 11, 2025

খাগড়াছড়ির রামগড়ে ফেনী নদীতে পড়ে গিয়ে মিনহাজ নামের আট বছরের এক শিশু নিখোঁজ রয়েছে।

(১১ই জুলাই) শুক্রবার সকাল সাড়ে বারোটায় রামগড় পৌরসভার রামগড় স্থলবন্দর সংলগ্ন ফেনীর কুল গ্রামের বাংলাদেশ ভারত সীমান্ত এলাকায় ফেনী নদীতে পড়ে কাজী মিনহাজ নামের আট বছরের এক শিশু নিখোঁজ রয়েছে। নিখোঁজ কাজী মিনহাজ ফেনী জেলার ছাগলনাইয়া উপজেলার কাজী মোঃ মনজুরের ছেলে। পারিবারিক সূত্র জানায়, সাম্প্রতিক বন্যায় তাদের ছাগলনায়ার বাড়িতে পানি উঠলে গতকাল মিনহাজ পরিবারের সাথে রামগড়ে নানার বাড়িতে চলে আসে। ফেনী নদীর তীর সংলগ্ন নানার বাড়িতে খেলা করতে করতে আকস্মিকভাবে সে ফেনী নদীতে পড়ে যায়। রামগড় ফায়ার স্টেশন কর্মকর্তা বিশ্বনাথ বড়ুয়া জানান, খবর পেয়ে রামগড় ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে উদ্ধারের চেষ্টা করে, নদীতে স্রোত বেশি থাকায় তিনি উদ্ধার কাজে সহযোগিতার জন্য রাঙ্গামাটি ফায়ার সার্ভিসের ডুবুরিদের সহযোগিতা চাইলে ডুবুরিরা এসে বিকেল পাঁচটা নাগাদ উদ্ধার কাজ শুরু করে।
উল্লেখ্য সম্প্রতি চার দিনের টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে ফেনী নদীতে প্রবল স্রোত রয়েছে। রাঙ্গামাটি থেকে আশা ডুবরি দলের টিম লিডার মোঃ আলী জানান, নদীর প্রবল স্রোতের কারনে উদ্ধার কাজে বিঘ্ন ঘটছে।

Loading