যশোরের শার্শার কায়বা ইউনিয়নে বিএনপির জরুরি কর্মী সমাবেশ অনুষ্ঠিত স্টাফ রিপোর্ট স্টাফ রিপোর্ট যশোর প্রকাশিত: ৮:৪৫ অপরাহ্ণ , জুলাই ৫, ২০২৫ Oplus_131072যশোরের শার্শার কায়বা ইউনিয়নে বিএনপির জরুরি কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে৷ শনিবার ৫ জুলাই যশোরের শার্শার ৭নং কায়বা ইউনিয়ন কলেজ প্রাঙ্গণে এ কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়।এতে সভাপতিত্ব করেন ৭নং কায়বা ইউনিয়ন বিএনপির সভাপতি আলহাজ্ব মোঃ রবিউল হোসেন এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মোঃ শহিদুল ইসলাম ।এ সমাবেশে উপস্থিত ছিলেন শার্শা উপজেলা বিএনপির সভাপতি আবুল হাসান জহির ও সাধারণ সম্পাদক আলহাজ্ব নুরুজ্জামান লিটন।বিশেষ অতিথি ছিলেন সাবেক সংসদ সদস্য মফিকুল হাসান তৃপ্তি।এ সময় আরো উপস্থিত ছিলেন শার্শা উপজেলা বিএনপির প্রধান উপদেষ্টা খায়রুজ্জামান মধু, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তফা কামাল মিন্টু, যুগ্ম সাধারণ সম্পাদক কামরুজ্জামান কামরুল, সাংগঠনিক সম্পাদক- আশরাফুল আলম বাবু, সাংগঠনিক সম্পাদক-২ সালাউদ্দিন, যুগ্ম সম্পাদক তাজউদ্দীন এবং সিনিয়র সহ-সভাপতি আব্দুল মজিদ, সহ-সভাপতি আহম্মদ আলী শাহীন, সিনিয়র সহ-সভাপতি সরোয়ার হোসেন, সহ-দপ্তর সম্পাদক মোঃ আসাদুজ্জামান, অর্থ সম্পাদক নজরুল ইসলাম। উপজেলা কৃষক দলের সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন।এছাড়াও আরও উপস্থিত ছিলেন শার্শা উপজেলা যুবদলের আহ্বায়ক মোস্তাফিজ জোহা সেলিম ও সদস্য সচিব ইমদাদুল হক ইমদাদ,বেনাপোল পৌর যুবদলের আহবায়ক মফিজুর রহমান বাবু, শার্শা উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রাকিবুল ইসলাম রিপন ও সদস্য সচিব সেলিম হোসেন আশা, শার্শা উপজেলা ছাত্রদলের আহ্বায়ক শরিফুল ইসলাম চয়ন ও সদস্য সচিব সবুজ হোসেন খান, ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোইমিনুল সাগরসহ বিএনপির সকল অঙ্গসংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।এই কর্মী সমাবেশে কায়বা ও আশপাশের ওয়ার্ডগুলোর নেতৃবৃন্দ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন, যা শার্শা উপজেলায় বিএনপির সাংগঠনিক শক্তিকে আরও সুসংহত করেছে।গণতন্ত্র পুনরুদ্ধার, জনগণের অধিকার প্রতিষ্ঠা এবং দেশের ভবিষ্যৎ রক্ষায় বিএনপি আজ ঐক্যবদ্ধ। শেয়ার বাংলাদেশবিষয়: