ধামরাইয় প্রস্তুতি সভায়, তারেক রহমানের নির্দেশনায় তরুণরা এগিয়ে যাবে- তমিজ উদ্দিন নবীন চৌধুরী নবীন চৌধুরী প্রকাশিত: 11:48 AM , May 21, 2025 আগামী ২৭ মে শিক্ষা স্বাস্থ্য মৌলিক ও রাজনৈতিক অধিকার বিষয়ে তারুণ্যের ভাবনা ও ২৮ মে ঢাকায় তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার সমাবেশ সফল করার লক্ষে গত মঙ্গলবার বিকেলে ঢাকার ধামরাইয়ে পৌর কিষাণ কোল্ড স্টোরে এ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।ধামরাই থানার বিএনপির যুব বিষয়ক সম্পাদক রেজুয়ান আহমেদ চৌধুরী রবিনের সভাপতিত্বে ও বিএনপির সহ-যুব বিষয়ক সম্পাদক এইচ এস লুৎফর রহমান ও ছাত্র বিষয়ক সম্পাদক মাসুদুর রহমানের সঞ্চালনায় বক্তব্য রাখেন প্রধান অতিথি হিসেবে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও ধামরাই থানার বিএনপি সভাপতি আলহাজ্ব তমিজ উদ্দিন। প্রধান অতিথি বক্তব্যে বলেন, বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে এবং বেগম খালেদা জিয়া ও শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে তরুণরা সামনের দিকে এগিয়ে যাবে। একসময় এ তরুনরাই এদেশের নেতৃত্ব দিবে। এসময় আরো বক্তব্য রাখেন ধামরাই থানা বিএনপির সাধারণ সম্পাদক সামছুল ইসলাম, পৌর বিএনপির সাধারণ সম্পাদক আশিকুজ্জামান স্বপন,পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার মারুফ সিকদার,ফিরোজ খান বাবু, যুবদল নেতা দেবাশীষ চৌধুরী মেহেদী হাসান বাদল, পৌর যুবদল নেতা রোমান সিকদার, জসিম ও ছাত্রদল নেতা ইন্জিনিয়ার সোহেলুর রহমান প্রমুখ। এ প্রস্তুতি সভায় ১৬ টি ইউনিয়ন ও পৌরসভা থেকে নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। শেয়ার সারা দেশবিষয়: