রামগড় প্রেসক্লাবের পক্ষ থেকে বিদায় সম্মাননা ইউএনও মমতাকে বাহার উদ্দিন বাহার উদ্দিন রামগড় প্রতিনিধি প্রকাশিত: 12:59 AM , May 14, 2025 সদ্য পদোন্নতি নিয়ে সম্প্রতি বদলী হওয়া খাগড়াছড়ির রামগড় উপজেলা নির্বাহী অফিসার মমতা আফরিনকে বিদায় সম্মননা দেয়া হয়েছে রামগড় প্রেসক্লাবের পক্ষ থেকে। মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে তাকে এ সম্মননা প্রদান করা হয়। এ সময় তিনি বলেন, সংবাদ মাধ্যমসহ এখানকার সকল পেশাজীবি মানুষ আমাকে আন্তরিকতার সাথে যেভাবে সহযোগিতা করেছেন সেজন্য আমি রামগড়বাসির কাছে কৃতজ্ঞ। দেশের জন্য এবং মানুষের জন্য যেন এভাবে ভবিষতেও কাজ করে যেতে পারি আমি সকলের দোয়া চাই।’ অনুষ্ঠানে রামগড় প্রেসক্লাবের পক্ষ থেকে একটি সম্মননা ক্রেস্ট প্রদান করা হয় তাকে। এসময় রামগড় প্রেসক্লাবের সভাপতি মো. নিজাম উদ্দিন লাভলু, সহ সভাপতি মো: বাহার উদ্দিন ,শুভাশীষ দাশ, সাধারণ সম্পাদক মো. নিজাম উদ্দিনসহ প্রেসক্লাব সদস্য রতন কুমার বৈষ্ণব, এমদাদ খান, মোশাররফ হোসেন, মাসুদ রানা, সাইফুল ইসলাম, তুহিন নিজাম, জহিরুল ইসলাম, শাহেদ হোসেন রানা উপস্থিত ছিলেন।প্রসংগত, মমতা আফরিন রামগড়ে যোগদানের পর সততা, কর্তব্যনিষ্ঠা ও মানবিকতার জন্য রামগড়ের মানুষের কাছে মানবিক প্রশাসক হিসেবে পরিচিতি লাভ করেন। অতি সম্প্রতি জনপ্রশাসন মন্ত্রণালয় মমতা আফরিনকে বান্দরবানের অতিরিক্ত জেলা প্রশাসক পদে পদায়ন করে বদলীর আদেশজারি করে। শেয়ার খাগড়াছড়িবিষয়: