“তারুণ্যের ভাবনা” সমাবেশ সফলের লক্ষে শার্শা ও বেনাপোল পৌর যুবদল,স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিশাল প্রচার সমাবেশ

প্রকাশিত: ১:১৩ পূর্বাহ্ণ , মে ১৫, ২০২৫
Oplus_131072

আগামী ১৬ মে “শিক্ষা,স্বাস্থ্য ও মৌলিক অধিকার বিষয়ে তারুণ্যের ভাবনা” শীর্ষক সেমিনার এবং ১৭ মে “তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার সমাবেশ” সফল করতে শার্শা উপজেলা ও বেনাপেল পৌর যুবদল,স্বেচ্ছাসেবকদল ও ছাত্রদলের উদ্যোগে বেনাপোলে এক বিশাল এবং সাড়াজাগানো প্রস্তুতী সভা ও প্রচার মিছিল অনুষ্ঠিত হয়।

বুধবার(১৪ মে) বিকাল ৩ টায় বন্দরনগরী বেনাপোল শহর কেন্দ্রে অবস্থিত বেনাপোল-যশোর মহাসড়ক সংলগ্ন সোনালী ব্যাংক চত্বর সম্মুখে প্রস্তুতী সভা-সমাবেশ অনুষ্ঠিত হয়।

Oplus_131072

অনুষ্ঠান শুরুর প্রায় ১ ঘন্টা আগে থেকেই নেতা-কর্মীদের আগমনে সভাস্থল এবং এর আশে-পাশের সড়ক কানাই-কানাই পরিপূর্ণ হয়ে ওঠে। এতে করে প্রায় দুই কিলোমিটার সড়ক ট্রাফিক জ্যামে পড়ে। যান চলাচল স্বাভাবিক রাখতে বেনাপোল পোর্টথানা পুলিশ ও শার্শা থানা পুলিশ কে বেশ বেগ পেতে হয়।

Oplus_131072

বিশাল ঐ সভা-সমাবেশে সভাপতিত্ব করেন শার্শা উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি ও শার্শা যুবদলের আহবায়ক- মো.মোস্তাফিজ্জোহা সেলিম এবং প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমানে যুবদলের যশোর জেলা শাখার সদস্য সচিব-আনসারুল হক রানা ও যশোর থেকে আগত বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

Oplus_131072

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-বিএনপি’র কেন্দ্রীয় কমিটি’র সাবেক দপ্তর সম্পাদক ও ৮৫,যশোর-১ শার্শা আসনের সাবেক এমপি মো.মফিকুল হাসান তৃপ্তি,শার্শা উপজেলা বিএনপি’র উপদেষ্টা-মো.খায়রুজ্জামান মধু,শার্শা উপজেলা বিএনপি’র সভাপতি-মো.হাসান জহির,সাধারণ সম্পাদক-মো.নুরুজ্জামান লিটন,সাংগঠনিক সম্পাদক-আশরাফুল আলম বাবু,বেনাপোল পৌর বিএনপি’র সভাপতি-মো.নাজিম উদ্দীন এবং সাংগঠনিক সম্পাদক-মো.আক্তারুজ্জামান।

Oplus_131072

সমাবেশে বক্তব্য দেন-মো. ইমদাদুল হক ইমদাদ(যুগ্ম আহ্বয়াক, যশোর জেলা যুবদল ও সদস্য সচিব, শার্শা উপজেলা যুবদল),শামীম রেজা অর্নব(যুগ্ম আহ্বয়াক, যশোর জেলা স্বেচ্ছাসেবক দল),রবিউল ইসরাম টিপু(যুগ্ম সাধারন সম্পাদক, যশোর জেলা ছাত্রদল),মো. রায়হানুজ্জমান দিপু(সদস্য সচিব, বেনাপোল পৌর যুবদল),সেলিম হোসেন আশা(সদস্য সচিব, শার্শা উপজেলা স্বেচ্ছাসেবক দল),মো. শহিদুল ইসলাম শহিদ(আহ্বয়াক, বেনাপোল পৌর স্বেচ্ছাসেবক দল),

Oplus_131072

মো. ওমর ফারুক(সদস্য সচিব, বেনাপোল পৌর স্বেচ্ছাসেবক দল),মো. শরিফুল ইসলাম চয়ন(আহ্বয়াক, শার্শা উপজেলা ছাত্রদল),মো. সবুজ হোসেন খান(সদস্য সচিব, শার্শা উপজেলা ছাত্রদল),আরিফুল ইসলাম আরিফ(আহবায়ক,বেনাপোল পৌর ছাত্রদল),ইস্তিয়াক আহমেদ শাওন(সদস্য সচিব,বেনাপোল পৌর ছাত্রদল)।

Oplus_131072

বক্তারা বলেন,বর্তমান সময়ে তরুণদের ন্যায্য অধিকার রক্ষায় আমাদের আন্দোলন ও সংগ্রাম আরও বেগবান করতে হবে। শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান এবং রাজনৈতিক অধিকার—প্রত্যেক ক্ষেত্রেই তারুণ্যের দৃপ্ত অংশগ্রহণ নিশ্চিত করতে হবে।

Oplus_131072

আগামী ১৬ ও ১৭ মে খুলনা বিভাগীয় বিএনপি’র তারুণ্যের সমাবেশ সফল করার জন্য বেনাপোলের সমাবেশে উপস্থিত সকল নেতা-কর্মীদের প্রতি উদাত্ব আহবান জানানো হয়।

Oplus_131072

অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন-রাকিবুল ইসলাম রিপন
(আহ্বায়ক, শার্শা উপজেলা স্বেচ্ছাসেবক দল)।

Oplus_131072

সভাশেষে সেখান থেকে নেতা-কর্মীদের একটি বিশাল প্রচার মিছিল বের করা হয়। বেনাপোল শহরের প্রধান প্রধান সড়ক ও বন্দর এলাকা প্রদক্ষিন করে মিছিলটি।

Loading