কালিহাতীতে গ্রামীণ রাস্তা বন্ধ করার চেষ্টার প্রতিবাদে মানববন্ধন

প্রকাশিত: ৪:০১ অপরাহ্ণ , এপ্রিল ১৯, ২০২৫

টাঙ্গাইলের কালিহাতীতে গ্রামীণ রাস্তা বন্ধ করার চেষ্টার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে উপজেলার কোকডহরা ইউনিয়নের পাছ চারান এলাকায় স্থানীয়দের উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এতে বক্তব্য রাখেন, প্রকল্পের সাধারণ সম্পাদক সোহেল খান, স্থানীয় ইউপি সদস্য হারুণ খান, ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শফিউর রহমান খান প্রমুখ। মানববন্ধনে স্থানীয় নারী-পুরুষ অংশ গ্রহণ করেন।
এসময় বক্তারা বলেন, স্থানীয়দের দুর্ভোগ লাগবে টিআর প্রকল্পের আওতায় চলতি বছরে ইউনিয়নের পাছ চারান সিএনবি রাস্তা থেকে বদরের বাড়ি পর্যন্ত গ্রামীণ রাস্তা নির্মাণ করা হয়। রাস্তা নির্মাণের পরে স্থানীয় শাহীন সিদ্দিকী প্রভাব খাটিয়ে রাস্তাটি বন্ধের চেষ্টা করছে। আমাদের বিভিন্নভাবে হয়রানি করা হচ্ছে। আমরা এ রাস্তা বন্ধের চেষ্টার তীব্র প্রতিবাদ জানাচ্ছি। প্রশাসনে দ্রুত হস্তক্ষেপ কামনা করছি।

Loading