কালিহাতীতে ছাত্রদলের নেতার উপর হামলার প্রতিবাদ ও শাস্তির দাবিতে মানববন্ধন মেহেদী হাসান চৌধুরী মেহেদী হাসান চৌধুরী স্টাফ রিপোর্টার প্রকাশিত: 7:20 PM , April 12, 2025 টাঙ্গাইলের কালিহাতীতে বীরবাসিন্দা ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি সোহেল সিকদারের উপর হামলার প্রতিবাদ ও শাস্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে উপজেলার বীরবাসিন্দা ইউনিয়ন বিএনপি ও সহযোগী অঙ্গ সংগঠনের উদ্যোগে কস্তুরীপাড়া বাজারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তব্য রাখেন, কালিহাতী উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মজনু মিয়া, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম ভিপি রফিক,সহ-সভাপতি আব্দুল বারেক, বাংলাদেশ মেডিকেল টেকনোলজিস্ট এসোসিয়েশনের জেলা শাখার সাধারণ সম্পাদক সোহেল রানা, যুগ্ম সাধারণ সম্পাদক জসীম খান, বীরবাসিন্দা ইউনিয়ন বিএনপির সভাপতি নায়েব আলী, উপজেলা যুবদলের, কাকিহাতী উপজেলা মুক্তিযোদ্ধা দলের সদস্য সচিব আব্দুল হালিম,আহবায়ক আনোয়ার হোসেন মোল্লা, সদস্য সচিব হাসমত আলী রেজা, উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহবায়ক জাহাঙ্গীর আলম, উপজেলা মৎসজীবি দলের সভাপতি মনজুরুল ইসলাম, উপজেলা ছাত্রদলের সভাপতি নুরুল ইসলাম,উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহবায়ক ও সরকারী কাগমারী কলেজ শাখা ছাত্রদলের সাবেক সহ সভাপতি যুবনেতা নাবিল শাহরিয়ার নাহিদ,বীরবাসিন্দা ইউনিয়ন ছাত্রদলের সভাপতি শাকিল হোসেন প্রমুখ। মানববন্ধনে উপজেলা বিএনপি’র অন্যান্য নেতাকর্মী পরিবারের সদস্য এবং স্থানীয়রা উপস্থিত ছিলেন। মানববন্ধনে বক্তারা বলেন, গত ২৮ মার্চ সোহেল সিকদারের উপর আওয়ামী সন্ত্রাসীরা হামলা করে। এখন পর্যন্ত পুলিশ আসামীদের গ্রেপ্তার করতে পারেনি। আমরা দ্রুতই সকল হামলাকরীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি। ২০১১ সালের ২১ আগস্ট আওয়ামী লীগের লোকজন সোহেল সিকদারের বাবা শাজাহান সিকদারকে হত্যা করা হয়েছিলো। শেয়ার অন্যান্যবিষয়: