ধামরাইয়ে গাজাবাসীর উপরে ইসরাইল কর্তৃক গণহত্যার প্রতিবাদে বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ নবীন চৌধুরী নবীন চৌধুরী প্রকাশিত: 3:49 PM , April 11, 2025 ফিলিস্তিন গাজাবাসীর উপরে ইসরাইল কর্তৃক বর্বরোচিত হামলা ও গণহত্যার প্রতিবাদে বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ঢাকার ধামরাইয়ে আলেম ওলামা কেরামও সর্বস্তরের জনতাগন।আজ শুক্রবার (১১ এপ্রিল) জুম্মা নামাজের পরে ঢাকার ধামরাই উপজেলা আলেম, ওলামা কেরামগন ও তৌহিদ জনতাগন ধামরাই উপজেলা চত্বর মাঠে জামায়েত হয়। পরে উপজেলা চত্বর থেকে বিশাল বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে ঢাকা আরিচা মহাসড়ক ধামরাই ঢুলি ভিটা বিশাল সমাবেশ অনুষ্ঠিত হয়।এ বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন, ধামরাই উপজেলার ইমাম পরিষদের সভাপতি মুফতি আশরাফ আলী,ধামরাই কাসিমুল উলুম মহিলা মাদ্রাসার অধ্যক্ষ মুফতি মওলানা সিরাজুল ইসলাম, ধামরাই ঢুলিপিটা জামে মসজিদের খতিব মুফতি সানাউল হক, উপজেলা পরিষদ জামে মসজিদের খতিব মুফতি আব্দুর রহমান, লাকুরিয়া পাড়া জামে মসজিদ খতিব মুফতি লুৎফর রহমান, ধামরাই সরকারি বিশ্ববিদ্যালয় কলেজের জামে মসজিদের খতিব ইয়াসিন আনসারী, গোয়ারীপাড়া জামে মসজিদের খতিব শাকিল আহমেদ ধামরাই থানা জামে মসজিদের আবুল কালাম, ধামরাই বিজয়নগর ঢাকা ইসলামিয়া ক্যাডেট মাদ্রাসার মোহতামিম মাওলানা মোশাররফ হোসেন, প্রমুখ। বক্তারা বলেন, ইসরাইলি পণ্য আমাদের বয়কট করতে হবে।গাজায় ইসরাইল যে নারকীয় গণ হত্যা চালাচ্ছে, তার বিরুদ্ধে বিশ্ব বিবেক আজ নিস্তব্ধ। এই নীরবতা ভাঙতে হবে আমাদেরই। গণহত্যার প্রতিবাদে সারা বিশ্বের মুসলমানকে একত্রিত হতে হবে। আমাদেরকে অনুমতি দিলে আমরা যুদ্ধ অংশগ্রহণ করব ইসরাইলের বিরুদ্ধে। শেয়ার সারা দেশবিষয়: