রামগড়ে সম্প্রীতির বন্ধনে ত্রিপুরা সম্প্রদায়ের বৈসু র্যালি সম্পন্ন বাহার উদ্দিন বাহার উদ্দিন রামগড় প্রতিনিধি প্রকাশিত: ১১:১৮ অপরাহ্ণ , এপ্রিল ১১, ২০২৫ প্রতি বছরের ন্যায় নতুন বছরের আনন্দের বার্তা নিয়ে বৈসু উৎসব পালন করে আসছে ত্রিপুরা জাতিগোষ্ঠী। উৎসব আনন্দে জেগে উঠে রামগড় উপজেলায় বসবাসরত ত্রিপুরা সম্প্রদায়। পাড়ায় পাড়ায় বসেছে এক মিলন মেলা। এবারও তার ব্যতিক্রম নেই আয়োজন করা হয়েছে বৈসু’র র্যালি ও গরিয়া নৃত্যানুষ্ঠান।শুক্রবার (১১ এপ্রিল) সকালে বৈসু উপলক্ষে রামগড় লেকপাড়স্থ “বিজয় ভাস্কর্য” প্রাঙ্গন থেকে বর্ণিল শোভাযাত্রা বের করা হয়। এসময় ফিটা ও শান্তির পায়রা উড়িয়ে মঙ্গল শোভাযাত্রায় প্রধান অতিথি থেকে উদ্বোধন করেন রামগড় উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক মমতা আফরিন।এতে বিশেষ অতিথি থেকে শান্তির পায়রা উড়ান জেলা বিএনপির সহ- সভাপতি হাফেজ আহম্মদ ভূইয়া, জেলা বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক মোঃ আলাউদ্দিন, রামগড় উপজেলা বিএনপি’র সভাপতি ইব্রাহিম খলিল, রামগড় উপজেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি জসিম উদ্দিন, সাংগঠনিক সম্পাদক সাফায়েত উল্ল্যাহ, পৌর বিএনপির সভাপতি জসিম উদ্দিন, সাধারন সম্পাদক মহিউদ্দিন হারুন,সাংগঠনিক সম্পাদক ইলিয়াস হোসেন, রামগড় উপজেলা যুবদলের সভাপতি শাহ আলম বাদশা, বাংলাদেশ ত্রিপুরা ঐক্য পরিষদ রামগড় শাখার আহবায়ক রাজেন্দ্র ত্রিপুরা প্রমুখ। অনুষ্ঠানে বিপ্লব ত্রিপুরার সঞ্চালনায় সভাপতিত্ব করেন বাংলাদেশ ত্রিপুরা কল্যাণ সংসদ, রামগড় আঞ্চলিক শাখার আহবায়ক হরিসাধন বৈষ্ণব ত্রিপুরা।অনুষ্ঠানের সদস্য সচিব রিকেন ত্রিপুরা জানান, বিভিন্ন পাড়া থেকে আসা হেডম্যান- কার্বারী, ত্রিপুরা স্টুডেন্টস ফোরাম, ত্রিপুরা ঐক্য পরিষদসহ বাংলাদেশ ত্রিপুরা কল্যাণ সংসদের আয়োজনে পরিবেশন করা হয় ত্রিপুরাদের ঐতিহ্যবাহী গড়িয়া নৃত্য। শেয়ার খাগড়াছড়িবিষয়: