ধামরাইয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত বিএনপির ৩১ দফা বাস্তবায়ন লক্ষ্যে সাংগঠনিক আলোচনা সভা নবীন চৌধুরী নবীন চৌধুরী প্রকাশিত: 1:48 PM , March 23, 2025 বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান ঘোষিত বিএনপির ৩১ দফা বাস্তবায়নে ও দিকনির্দেশনা মূলক কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্য পৌঁছে দেবার জন্য ধামরাইয়ে বিএনপির সাংগঠনিক আলোচনা সভা আজ রোববার দুপুরে ধামরাই পৌরসভা কিষাণ কোল্ড স্টোরে অনুষ্ঠিত হয়েছে। তারেক জিয়ার ৩১ দফা বাস্তবায়নে ও দিকনির্দেশনা মূলক কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্য পৌঁছে দেবার জন্য প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব তমিজ উদ্দিন। ধামরাই থানার বিএনপির সাধারণ সম্পাদক সামছুল ইসলামের সভাপতিত্বে ও পৌর বিএনপির সাধারণ সম্পাদক আশিকুজ্জামান স্বপনের সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন ধামরাই থানার বিএনপির সিনিয়র সহ সভাপতি রকিবুর রহমান ফরহাদ, আলীম উদ্দিন মাস্টার পৌর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আতিকুর রহমান আতিক, সাংগঠনিক সম্পাদক মারুফ সিকদার, ফিরোজ খান বাবু ধামরাই ভাড়ারিয়া ইউনিয়নের বিএনপির সভাপতি সুনাম উদ্দিন ও আমতা ইউনিয়নের বিএনপির সাধারণ সম্পাদক আতিকুর রহমান প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন বিভিন্ন ইউনিয়নের বিএনপি’র সভাপতি ও সাধারণ সম্পাদক সহ নেতাকর্মীরা । শেয়ার সারা দেশবিষয়: