ধামরাই প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নবীন চৌধুরী নবীন চৌধুরী প্রকাশিত: ১২:৪৪ অপরাহ্ণ , মার্চ ২১, ২০২৫ ঢাকার ধামরাই প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল প্রেসক্লাবের হল রুম অনুষ্ঠিত হয়। গত বৃহস্পতিবার ধামরাই প্রেসক্লাবের সভাপতি ও মাই টিভির প্রতিনিধি আব্দুর রশিদ তুষারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুল কাদের সঞ্চালনায় ইফতার ও দোয়া মাহফিল বক্তব্য রাখেন, ধামরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মামনুন আহমদ অনিক , ধামরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুল ইসলাম, ঢাকা জজকোর্টের সিনিয়র আইনজীবী খলিলুর রহমান মুখর, ধামরাই প্রেসক্লাবের সাবেক সভাপতি আবু হাসান ও সাবেক সাধারণ সম্পাদক আনিসুর উর-রহমান স্বপন প্রমুখ। এসময় আরও উপস্থিত ছিলেন ধামরাই প্রেসক্লাবে সাংবাদিকবৃন্দ। আলোচনা সভা শেষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। শেয়ার সারা দেশবিষয়: