ধামরাইয়ে যাদবপুর ইউনিয়ন বিএনপির আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল নবীন চৌধুরী নবীন চৌধুরী প্রকাশিত: ১২:১০ অপরাহ্ণ , মার্চ ২০, ২০২৫ ধামরাই উপজেলার যাদবপুর ইউনিয়ন বিএনপি, যুবদল, ছাত্রদল অঙ্গ সংগঠনের আয়োজনে গত বুধবার ইফতার ও দোয়া মাহফিল যাদবপুর ভূবন মোহন স্কুল এন্ড কলেজ মাঠে অনুষ্ঠিত হয়।যাদবপুর ইউনিয়নের বিএনপি নেতা আলতাফ হোসেনের সভাপতিত্বে ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা যুবদলের সভাপতি মো. ইয়াসিন ফেরদৌস মুরাদ।এসময় আরো উপস্থিত ছিলেন, ধামরাই উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোঃ এম এ জলিল, ঢাকা জেলা বিএনপির সাবেক ক্রীড়া সম্পাদক মোঃ খলিলুর রহমান, ঢাকা জেলা যুবদলের সাবেক সহ-সভাপতি মোঃ ইবাদুল হক জাহিদ,খুররম চৌধুরী টুটুল, মোঃ মোবারক হোসেন, ঢাকা জেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক ইশতিয়াক আহমেদ ফারুক সহ যাদবপুরের ছাত্রদল সকল নেতাকর্মীরা। শেয়ার সারা দেশবিষয়: