পটিয়ায় ফার্নিসার ব্যবসার আড়ালে মদ ও ইয়াবা ব্যবসা আটক ২ এস.এম.এ জুয়েল এস.এম.এ জুয়েল স্টাফ রিপোর্টার প্রকাশিত: ৭:১৪ অপরাহ্ণ , ফেব্রুয়ারি ২৬, ২০২৫ চট্টগ্রাম পটিয়া পৌরসভার কামাল বাজার এলাকায় ফার্নিসারের দোকানের আড়ালে বেশ কিছু দিন ধরে ছোলাই মদ ও ইয়াবা ব্যবসা করে আসছিল দোকান মালিকের ছেলে। বুধবার (২৬ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১১টার সময় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ২৩০ পিস ইয়াবা ও ৬৫ লিটার ছোলাই মদ উদ্ধার করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর । এসময় হাতেনাতে ইয়াবা ও ছোলাই মদসহ গ্রেফতারকৃতরা হলেন- পটিয়ার উত্তর গোবিন্দারখীল গ্রামের আমিন হোসেনের পুত্র আজিজুল হাকিম হৃদয় (২২) ও পটিয়া পৌরসভার দক্ষিণ গোবিন্দারখীল গ্রামের তমিজ হোসেনের পুত্র আরিফুল ইসলাম (২৩)।মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর পটিয়ার উপ পরিচালক এ,কে আজাদ বাদী হয়ে পটিয়া থানায় একটি মামলা দায়ের করেছেন৷এবিষয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ পরিচালক এ,কে আজাদ জানিয়েছেন, কিছুদিন ধরে ফার্নিসার ব্যবসার আড়ালে ছোলাই মদ ও ইয়াবার ব্যবসা করে আসছিল এটি সিন্ডিকেট। গোপন সংবাদের ভিত্তিতে আমরা অভিযান পরিচালনা করে ইয়াবা ও মদ উদ্ধার করি। শেয়ার অন্যান্যবিষয়: