মালিয়ারা সত্য সন্ধানী বাদ্রার্স ক্লাব অলিম্পিক ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

এস.এম.এ জুয়েল এস.এম.এ জুয়েল

স্টাফ রিপোর্টার

প্রকাশিত: ৫:২৫ অপরাহ্ণ , ফেব্রুয়ারি ২৪, ২০২৫

চট্টগ্রাম পটিয়া উপজেলার মালিয়ারা সত্য সন্ধানী বাদ্রার্স ক্লাব অল নাইট অলিম্পিক ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
হাড্ডাহাড্ডি দুর্দান্ত দুই দল আক্রমনাত্মক লড়াই করেও গোল দিতে পারেনি কেউ। পরে খেলা গড়া ট্রাইবেকারে। ট্রাইবেকারে ১ গোলে এগিয়ে বিসমিল্লাহ থাই ফুটবল একাদশকে ৫-৪ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয় বক্সি পাড়া ফুটবল একাদশ। সেরা গোলকিফার নির্বাচিত হয় বক্সি পাড়া ফুটবল একাদশের শিহাব,সেরা খেলোয়াড় নির্বাচিত হয় বিসমিল্লাহ থাই ফুটবল একাদশের সাজ্জাত, খেলা পরিচালনা করেন আবুল কাসেম।

এতে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ক্লাবের উপদেষ্টা সদস্য মোঃ নাছিরের সভাপতিত্বে, মোঃ সাইফুউদ্দীনের সঞ্চালনায় বক্তব্য রাখেন আমন্ত্রিত অতিথি ছিলেন পটিয়া প্রেস ক্লাবের সভাপতি আবদুল হাকিম রানা, দক্ষিণ জিরি রুপালি সংঘের সভাপতি এডভোকেট তৌহিদ চৌধুরী,ছালেহ আহম্মদ ও হাসনা বানু ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ডা.মোঃ শাখাওয়াত হোসেন হিরু,বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের পটিয়া উপজেলার সাধারণ সম্পাদক সাংবাদিক এস এম এ জুয়েল, সমাজ সেবক মোঃ আবুল ফয়েজ,মোঃ হারুন,ক্লাবের উপদেষ্টা সদস্য ব্যবসায়ী নজরুল ইসলাম, মোঃ সেলিম প্রমুখ।

এতে আমন্ত্রিত অতিথিরা বলেন নৈতিক অবক্ষয়ের যুগে, যুব সমাজকে নেশা থেকে দূরে রাখতে খেলাধূলার কোন বিকল্প নাই। মালিয়ারা সত্য সন্ধানী বাদ্রার্স ক্লাবের চমৎকার আয়োজনে মুগ্ধ হয়ে তারা বিভিন্ন সার্বিক সহযোগিতার আশ্বাস প্রদান করেন।

Loading