পটিয়ায় নারী, শান্তি ও নিরাপত্তা ষ্টিয়ারিং কমিটির সভা অনুষ্ঠিত

এস.এম.এ জুয়েল এস.এম.এ জুয়েল

স্টাফ রিপোর্টার

প্রকাশিত: ২:১২ অপরাহ্ণ , ফেব্রুয়ারি ২৪, ২০২৫

গ্লোবাল নেটওর্য়াক অফ উইমেন পিসবিল্ডার্স” এর সহায়তায় বাংলাদেশ নারী প্রগতি সংঘ কর্তৃক বাস্তবায়নাধীন “টেকসই শান্তিতে অবদান রাখতে বাংলাদেশী নারীদের ক্ষমতায়ন” শীর্ষক প্রকল্পের আওতায় পটিয়া উপজেলার সরকারী কর্মকর্তা, নারী নেত্রী, শিক্ষক, সংস্কৃতি কর্মী, স্থানীয় সরকার ও যুব প্রতিনিধিদের নিয়ে গঠিত উপজেলা ষ্টিয়ারিং কমিটি পটিয়ায় নারীর শান্তি ও নিরাপত্তায় কাজ করে যাচ্ছে। সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা সহকারী তথ্য কর্মকর্তা ( তথ্য অফিস) উজ্জ্বল শীল। আজকের সভায় বিগত সভার বিষয়বস্তু পর্যালোচনা, গত সভায় গৃহীত কর্মপরিকল্পনা অনুযায়ী অর্জন, পরবর্তী করনীয় সহ গত ১৬-১৭ ফেব্রুয়ারী ঢাকায় অনুষ্ঠিত জাতীয় কর্মশালার অভিজ্ঞতা শেয়ারিং, জেন্ডার সমতা, উপজেলা পর্যায়ে নারী ও মেয়েদের উপর সংঘাত ও সহিংসতার প্রভাব এবং শান্তি বিনির্মাণ প্রক্রিয়ায় নারীর অংশগ্রহণ নিয়ে বিশদভাবে আলোচনা অনুষ্ঠিত হয়। সভায় পটিয়া উপজেলার মাধ্যমিক স্কুলগুলোতে হাইকোর্টের নির্দেশনা অনুযায়ী যৌন নির্যাতন প্রতিরোধ কমিটি গঠনের লক্ষ্যে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস হতে স্কুলগুলোতে চিঠি প্রেরণ করার সিদ্ধান্ত গৃহীত হয়। পাশাপাশি নারী, শান্তি ও নিরাপত্তা বিষয়ক কর্মপরিকল্পনার মূল বিষয় যথাক্রমে অংশগ্রহণ, প্রতিরোধ, সুরক্ষা ও পুনর্বাসন বিষয় সমূহ যথাযথভাবে নিশ্চিতের জন্য এ্যাডভোকেসী কার্যক্রম জোরদার করার লক্ষ্যে পরিকল্পনা গ্রহণ করা হয়। বাংলাদেশ মহিলা পরিষদ পটিয়া উপজেলার সম্পাদক মদিনা বেগম -এর সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত সভা পরিচালনা করেন বাংলাদেশ নারী প্রগতি সংঘ (বিএনপিএস) চট্টগ্রাম কেন্দ্রের কেন্দ্র ব্যবস্থাপক ও পটিয়া স্টিয়ারিং কমিটির সমন্বয়ক ফেরদৌস আহম্মদ। তাকে সহযোগিতা করেন, উন্নয়ন কর্মকর্তা এস এম এরশাদুল করিম।
সভায় উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা চন্দন চক্রবর্তী, কেলিশহর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও রতনপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ জসিম উদ্দিন, সাংবাদিক আব্দুর রাজ্জাক, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য ও শশাংকমালা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক রোকেয়া আক্তার, সনাক-টিআইবির সহ-সভাপতি শিলা দাস,তারনা ট্রাস্টের নির্বাহী পরিচালক মো. সোলায়মান, তথ্য সেবা কর্মকর্তা ( তথ্য আপা) মরজিনা বেগম, এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পটিয়া স্টুডেন্ট ফোরামের সদস্য তৈয়বা জান্নাত অংশগ্রহণ করেন।
উল্লেখ থাকে যে, নারী শান্তি ও নিরাপত্তা বিষয়ক জাতীয় কর্মপরিকল্পনা বাস্তবায়নে বিএনপিএস মুখ্য ভূমিকা পালন করছে।

Loading