ধামরাইয়ের কুল্লায় গ্রাম আদালত বিষয়ক কমিউনিটি সভা অনুষ্ঠিত

প্রকাশিত: ৭:০৬ অপরাহ্ণ , ফেব্রুয়ারি ১৮, ২০২৫

নিজস্ব প্রতিবেদক: বাংলাদশ গ্রাম আদালত সক্রিয়করণ (৩য় পর্যায় ) প্রকল্পের আওতায় স্থানীয় সরকার বিভাগের আয়োজনে ঢাকা জেলার ধামরাই উপজেলার কুল্লা ইউনিয়নে গ্রাম আদালত বিষয়ক কমিউনিটি মত বিনিময় সভা ও জনসচেতনতামূলক ভিডিও প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে।

১৭ ফেব্রুয়ারী মঙ্গলবার উপজেলার কুল্লা ইউনিয়ন পরিষদের সভা কক্ষে ধামরাই উপজেলার সহোযোগিতায় আয়োজিত এ মত বিনিময় সভায় ও ভিডিও প্রদর্শনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কুল্লা ইউনিয়ন পরিষদের গ্রাম আদালতের দায়িত্বপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ মহিউদ্দিন ।

অনুষ্ঠানে বাংলাদশ গ্রাম আদালত সক্রিয়করণ (৩য় পর্যায় ) প্রকল্পের ধামরাই উপজেলার সমন্বয়কারী মোঃ মিজানুর রহমান, কুল্লা ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা শ্যাম সুন্দর মন্ডল, হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটর সেলিম আহসান ও কুল্লা ইউনিয়ন পরিষদের সকল সদস্যগণ সহ কুল্লা ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের সুশীল সমাজের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।

উক্ত মতবিনিময় সভায় ইউনিয়নের ৯টি ওয়ার্ডের অগ্রসরমান ও নেতৃস্থানীয় ব্যাক্তিরা বিভিন্ন বিরোধ মিমাংসার সাথে জরিত গ্রাম আদালত সম্পর্কে তাদের ধারণা ও সচেতনতা বৃদ্ধি এবং তাদের মাধেমে গ্রাম আদালত সম্পর্কে প্রচারণা বৃদ্ধি করার লক্ষে এ মত বিনিময় সভা ও ভিডিও প্রদরশনীর আয়োজন করা হয়।

Loading