আশুলিয়ায় গ্রাম আদালত বিষয়ক কমিউনিটি মতবিনিময় সভা ও ভিডিও প্রদর্শনী অনুষ্ঠিত নিউজ৭১অনলাইন নিউজ৭১অনলাইন প্রকাশিত: ৪:৫৯ অপরাহ্ণ , ফেব্রুয়ারি ১৭, ২০২৫ নিউজ ৭১অনলাইন, সাভার: ১৭ ফেব্রুয়ারি সোমবার আশুলিয়া ইউনিয়ন পরিষদের হল রুমে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের আওতাধীন বাংলাদেশ গ্রাম আদালত সক্রিয়করণ প্রকল্পের পৃষ্ঠপোষকতায় গ্রাম আদালত বিষয়ক কমিউনিটি মতবিনিময় সভা ও ভিডিও প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে । বাংলাদেশ গ্রাম আদালত সক্রিয়করণ প্রকল্পের সাভার উপজেলা কো-অডিনেটর আছমা উল হোছনার তত্ত্বাবধানে এই গ্রাম আদালত বিষয়ক কমিউনিটি মতবিনিময় সভা ও ভিডিও প্রদর্শনী অনুষ্ঠিত হয় । সভায় আশুলিয়া ইউনিয়ন পরিষদের সচিব মোঃ আফজাল হোসেন, ৪,৫ ও ৬ নং ওয়ার্ড মেম্বার আসমা আক্তার, ৭, ৮ ও ৯ নং ওয়ার্ড মেম্বার রাশিদা বেগম , ৭ নং ওয়ার্ড মেম্বার বেলায়েত হোসেন ও ইউনিয়নের গ্রামপুলিশগণ সহ আশুলিয়ার বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন। শেয়ার ঢাকাবিষয়: