চট্টগ্রাম পটিয়া আসনে জামায়াতের চূড়ান্ত প্রার্থী ডা. ফরিদুল আলম

এস.এম.এ জুয়েল এস.এম.এ জুয়েল

স্টাফ রিপোর্টার

প্রকাশিত: ১১:৪০ অপরাহ্ণ , ফেব্রুয়ারি ১৫, ২০২৫
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে (চট্টগ্রাম -১২) পটিয়া আসনে জামায়াতের চূড়ান্ত প্রার্থী ডা. ফরিদুল আলমের নাম ঘোষণা করা হয়েছে।
(১৫ ফেব্রুয়ারি) শনিবার সন্ধ্যায় পটিয়া ইন্দ্রপুলস্থ একটি কমিউনিটি সেন্টারে দায়িত্বশীল সমাবেশের আয়োজনের মাধ্যমে প্রার্থী পরিচয় ও নির্বাচনী প্রস্তুতির জানান দেয় বাংলাদেশ জামায়াত ইসলামী নেতৃবৃন্দ।
নির্বাচনী প্রস্তুতিতে সারাদেশে এগিয়ে এর ধারাবাহিকতায় পটিয়া ( চট্টগ্রাম -১২) প্রার্থী বিশিষ্ট শিক্ষাবিদ, সমাজসেবক ও ব্যবসায়ী, শেভরন হাসপাতালের চেয়ারম্যান এবং মেট্রোপলিটন হাসপাতালের পরিচালক ডাক্তার ফরিদুল আলম চট্টগ্রাম -১২ পটিয়া আসনে জামায়াতের প্রার্থী ঘোষণা হয়৷
এতে উপস্থিত ছিলেন দক্ষিন জেলা অঞ্চল পরিচালক জনাব জাফর সাদেক, দক্ষিন জেলা জামায়াত আমীর এডভোকেট আনোয়ারুল আলম চৌ:, এপিক প্রোপার্টিজ ও হেলথ কেয়ার এর চেয়ারম্যান ইঞ্জিনিয়ার লোকমান কবির,পটিয়া উপজেলা আমীর জসিম উদ্দীন, পৌরসভা আমীর মাস্টার সেলিম উদ্দীন, জামায়াত নেতা মাস্টার মোজাফফর আহমদ, বিশিষ্ট ব্যবসায়ী জাহাঙ্গীর আলম, সাবেক ছাত্রনেতা জয়নাল আবেদিন আয়াজসহ স্থানীয় ছাত্রপ্রতিনিধি ও বিশিষ্ট ব্যক্তিবর্গ।
পটিয়া উপজেলা জামায়াতে রোকনদের ভোটে ইঞ্জিনিয়ার লোকমানের নাম আসলেও সার্বিক বিবেচনায় জেলা জামায়াতের নেতাদের পরামর্শে শেষ পর্যন্ত চট্টগ্রামে মেডিকেল কলেজ ছাত্র সংসদের সাবেক এই নেতাকেই প্রার্থী করা হচ্ছে। এছাড়া সারাদেশে এভাবে কর্মী সমাবেশে ও মতবিনিময় সমাবেশের আয়োজন করে জামায়াতে ইসলামী নির্বাচনে প্রার্থী পরিচিতি প্রকাশ এবং নির্বাচনের আমেজ তৈরি করছে বলে জানা যায়।

Loading