কুবিতে শুরু হচ্ছে ইকো ক্রিকেট কার্নিভাল ২.০ মোহাম্মদ আল-আমিন মোহাম্মদ আল-আমিন কুবি প্রতিনিধি প্রকাশিত: ১০:১৯ অপরাহ্ণ , জানুয়ারি ৩০, ২০২৫ কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) অর্থনীতি বিভাগের সহযোগী সংগঠন অর্থনীতিক্লাবের ব্যবস্থাপনায় শুরু হচ্ছে ফিফটি বল ক্রিকেট কার্নিভাল ২.০। আগামী বৃহস্পতিবার মোট ৮টি দল নিয়ে মাঠে গড়াবে খেলা।বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) রাত ৮ টায় বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মো: শামিমুল ইসলাম মুঠোফোনে বিষয়টি নিশ্চিত করেছেন।অর্থনীতি বিভাগে মোট ৮৮ জন খেলোয়াড় নিয়ে অনুষ্ঠিত হয় এবারের আসরের প্লেয়ার ড্রাফট। এসময় উপস্থিত ছিলেন বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মো. শামিমুল ইসলাম, অধ্যাপক ড. মো. জাকির ছায়াদউল্লাহ খান, অধ্যাপক ড. কাজী মোহাম্মদ কামাল উদ্দিন।আসরের ৮ টি টিম হল- ইকো গ্ল্যাডিয়েটর্স, ইকোন এক্সপ্রেস, ইকো কিংস, দ্যা কেইন্সিয়ান সোসাইটি, ইকো স্টার্স, ট্রেজারি টাইটানস, সিটেরিস প্যারিবাস স্ট্রাইকারস, ইকোন নাইটস।আয়োজনের বিষয়ে অর্থনীতি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মো: শামিমুল ইসলাম বলেন, ‘আমাদের বিভাগে প্রতিনিয়তই সহশিক্ষা কার্যক্রম পরিচালিত হয়। তারই ধারাবাহিকতায় আমরা দ্বিতীয়বারের মতো এ আয়োজন করেছি। মূলত বিভাগের আর্বতনগুলোর শিক্ষার্থীদের আন্তঃসম্পর্কের উন্নয়ন, ভ্রাতৃত্ববোধ তৈরী এবং মেধার বিকাশে শরীরচর্চার আয়োজন করা হয়েছে।’ শেয়ার শিক্ষাঙ্গনবিষয়: