৭৫ বছর পূর্তিতে ধামরাইয়ে শরীফবাগ ইসলামিয়া কামিল মাদরাসার প্রাক্তন শিক্ষার্থীদের পূর্ণমিলনী

প্রকাশিত: ৫:২৩ অপরাহ্ণ , ডিসেম্বর ২৫, ২০২৪

 

ঢাকার ধামরাই শরীফবাগ ইসলামিয়া কামিল মাদরাসার ৭৫ বছর পূর্তি উপলক্ষ্যে প্রাক্তন শিক্ষার্থীদের পূর্ণমিলনী অনুষ্ঠান আজ বুধবার মাদরাসার প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়।
উক্ত মাদরাসার প্রাক্তন শিক্ষার্থীদের আয়োজনে দুই পর্বে অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। প্রথম পর্বে স্বাগত বক্তব্য রাখেন অত্র মাদ্রাসার পূর্ণমিলনী আয়োজক কমিটির আহবায়ক ও প্রাক্তন ছাত্র কাজী ফিরোজ আহমেদ। উপজেলা নির্বাহী কর্মকর্তা মামনুন আহমেদ অনিকের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের (ঢাকা) উপ-উপচার্য অধ্যাপক ড.মুহাম্মদ শহীদুল ইসলাম,বিশেষ অতিথি হিসেবে সাবেক সচিব আব্দুস সবুর,সাবেক অতিরিক্ত সচিব মো:আতাউর রহমান, রাজশাহী বিশ্ববিদ্যালয় পরিসংখ্যান বিভাগের অধ্যাপক ড.মো: নুরুল ইসলাম, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ইতিহাস বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ মোজাহিদুল ইসলাম,ধামরাই উপজেলা সাবেক চেয়ারম্যান আলহাজ্ব তমিজ উদ্দিন, ধামরাই সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ এখলাস খান, গাজীপুর ভাওয়াল বদরে আলম সরকারি কলেজ পদার্থ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মো: কারিমুল্লাহ, ধামরাই শরীফবাগ ইসলামিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ শাইখ ড.মো: ফায়জুল আমিন সরকার মাদানী ও আমন্ত্রিত বিশেষ অতিথি আল হুজাইফা ওয়েল ফেয়ার এসোসিয়েশনে সাবেক কান্ট্রি ডিরেক্টর কামাল আলহাজ্ব মাহমুদ খলিফা সহ উক্ত মাদ্রাসার প্রাক্তন শিক্ষার্থীরা।

দুপুর ২টায় দ্বিতীয় পর্ব অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।এই পর্বে বৃক্ষরোপণ, প্রাক্তন শিক্ষার্থীদের বক্তব্য, ইসলামী সংস্কৃতি অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান। এতে সভাপতিত্বে করেন ধামরাই শরীফবাগ ইসলামিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ শাইখ ড.মো: ফায়জুল আমিন সরকার মাদানী।

Loading