সাভার সিএমএইচ থেকে বাসায় ফিরছেন মির্জা ফখরুল নিউজ৭১অনলাইন নিউজ৭১অনলাইন প্রকাশিত: 8:15 PM , December 16, 2024 সাভারের সম্মিলিত সামরিক হাসপাতাল (সিএমএইচ) থেকে নিজের গুলশানের বাসার দিকে রওনা করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এর আগে মহান বিজয় দিবস উপলক্ষে ঢাকার সাভারে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানানো শেষে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তারপর তাকে সাভারের সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) নেওয়া হয়।সোমবার (১৬ ডিসেম্বর) দুপুরে বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানান।তিনি বলেন, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাভার সিএমএইচ থেকে চিকিৎসকের পরামর্শে বাসায় যাচ্ছেন।এর আগে, সোমবার সকাল ১০টার দিকে দলের পক্ষ থেকে শ্রদ্ধা জানাতে সাভারের জাতীয় স্মৃতিসৌধে যান মির্জা ফখরুলসহ সিনিয়র নেতারা। পরে শ্রদ্ধা জানানো শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি হঠাৎ অসুস্থ হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। তাৎক্ষণিকভাবে তাকে সাভার সিএমএইচে নেওয়া হয় । তখন অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন, বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ, আবদুস সালাম এবং যুগ্ম মহাসচিব হাবিবুন্নবী খান সোহেল মির্জা ফখরুলের সঙ্গে হাসপাতালে যান । শেয়ার জাতীয়বিষয়: