ধামরাইয়ে আওয়ামী লীগের দোসররা যেন বিএনপির মধ্যে না ঢুকতে পারে —– যুবদলের নেতা মুরাদ

প্রকাশিত: 6:28 PM , November 30, 2024
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাষ্ট্র মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে ঢাকার ধামরাইয়ে বিশাল জনসভা অনুষ্ঠিত হয়েছে।
গত শুক্রবার বিকেলে উপজেলার শোলধন দারুল ইসলাম দাখিল  মাদ্রাসার মাঠে সানোড়া ইউনিয়ন বিএনপি,যুবদল ও ছাত্রদলের আয়োজনে  এ জনসভা অনুষ্ঠিত হয়। এসময় জনসভা জনসমুদ্রে পরিনত হয়। এর আগে বিভিন্ন ওয়ার্ড থেকে মিছিলে মিছিলে মূখরিত হয় জনসভা স্থল।
এসময় ঢাকা জেলা মহিলা দলের আহবায়ক সাবিনা ইয়াসমিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঢাকা জেলা যুবদলের সভাপতি ইয়াসিন ফেরদৌস মুরাদ। তিনি বলেন, আমার নেতা তারেক রহমান ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে সকল নেতা কর্মীকে কাজ করতে হবে। বিএনপি বিগত ১৭ বছর গনতন্ত্র পূর্ণ উদ্ধারের জন্য আন্দোলন সংগ্রাম করেছে। আওয়ামী লীগের দোসররা যেন বিএনপি মধ্যে না ঢুকতে পারে সে দিকে সকল নেতা কর্মীকে সজাগ থাকতে হবে।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধামরাই উপজেলা বিএনপির সাবেক সাধারন সম্পাদক অধ্যাপক এম এ জলিল, ঢাকা জেলা বিএনপির সাবেক প্রচার সম্পাদক সুনীল সাহা, ঢাকা জেলা যুবদলের সাবেক সহ সভাপতি ইবাদুল হক জাহিদ, খুররম চৌধুরী টুটুল ও মোবারক হোসেন   সহ আরও অনেকে।

Loading