ধামরাইয়ে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

প্রকাশিত: ১:৪৯ অপরাহ্ণ , নভেম্বর ৭, ২০২৪

 

ঢাকার ধামরাই পৌরসভার শ্রমিক দলের উদ্যোগে ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা আজ বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়।

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে পৌর শ্রমিক দল র‌্যালি বের করে।র‌্যালিটি প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষ করে উপজেলা চত্বরে ধামরাই পৌরসভা শ্রমিক দলের সভাপতি দুলাল খানের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্যে রাখেন,আশুলিয়া থানা শ্রমিক দলের নেতা কামরুল ইসলাম মধু, ধামরাই পৌর শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক শেফারত খান,যুগ্ম সাধারণ সম্পাদক সোহেল হোসেন,সহদপ্তর সম্পাদক জাহাঙ্গীর হোসেন, হকার দলের সভাপতি রহমত উল্লাহ ও পৌর শ্রমিক দলের নেতা সাজ্জাদ হোসেন প্রমুখ।

 

Loading