বেনাপোল সীমান্ত থেকে ১৯৮ বোতল ফেনসিডিলসহ এক যুবক গ্রেফতার

প্রকাশিত: ১০:০৭ পূর্বাহ্ণ , নভেম্বর ৭, ২০২৪
{“remix_data”:[],”remix_entry_point”:”challenges”,”source_tags”:[“local”],”origin”:”unknown”,”total_draw_time”:0,”total_draw_actions”:0,”layers_used”:0,”brushes_used”:0,”photos_added”:0,”total_editor_actions”:{},”tools_used”:{“transform”:1},”is_sticker”:false,”edited_since_last_sticker_save”:true,”containsFTESticker”:false}

র‌্যাব-৬ যশোর ক্যাম্পের একটি চৌকসদল ৪ নভেম্বর দিবাগত গভীর রাতে যশোরের সীমান্তবর্তী বেনাপোল পোর্ট থানাধীন ৫নং পুটখালী ইউনিয়নের ৫নং ওয়ার্ডের পুটখালী পশ্চিমপাড়া গ্রামের জনৈক আশরাফুল ইসলঅমের বাড়ির সামনে মাঠপাড়া অভিযান চালিয়ে মনিরুজ্জামান নামে এক যুবকে ১৯৮ বোতল ফেনসিডিলসহ গ্রেফতার করেছে। সে ওই গ্রামের মৃত জাহান আলীর ছেলে।

র‌্যাব-৬ যশোর ক্যাম্প সূত্রে জানাগেছে, সোমবার ৪ নভেম্বর দিবাগত গভীর রাত অনুমান ৪ টার সময় পুটখালী পশ্চিমপাড়া গ্রামের জনৈক আশরাফুল ইসলামের বাড়ির সামনে মাঠপাড়া কাচাঁ রাস্তা থেকে মনিরুজ্জামানকে আটক করে। পরে তার স্বীকারোক্তি মোতাবেক ওই গ্রামের জনৈক আশরাফুল ইসলামের বাড়ি সংলগ্ন পূর্বপাশের জনৈক জিয়া এর জমির মধ্যে লুকানো অবস্থায় ১৯৮ বোতল ফেনসিডিল উদ্ধার করে।

পরে তাকে মঙ্গলবার সকালে তাকে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করে মাদক আইনে মামলা দিয়েছে।

Loading