ধামরাইয়ে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে সার ও বীজ বিতরণ

প্রকাশিত: ২:২০ অপরাহ্ণ , নভেম্বর ৫, ২০২৪

 

ঢাকার ধামরাই উপজেলা প্রশাসন ও কৃষি অধিদপ্তর আয়োজনে কৃষি প্রণোদনায় আওতায় উপজেলার ৪৮৯৫ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে।

আজ মঙ্গলবার ধামরাই উপজেলা কৃষক প্রশিক্ষণ সেন্টারে প্রধান অতিথি হিসেবে সদ্য যোগদানকারী ধামরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মামনুন আহমদ অনিকের সভাপতিত্বে ও উপসহকারী কৃষি কর্মকর্তা শফিউজ্জামান শাহিনের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ আরিফুর রহমান, বিশেষ অতিথি হিসেবে ধামরাই উপজেলার সহকারী কমিশনার( ভূমি) প্রশান্ত বৈদ্য প্রমুখ।এসময় আরো উপস্থিত ছিলেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা জগদীশচন্দ্র রায়, উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মিজানুর রহমান ও উপ সহকারী কৃষি কর্মকর্তা আওলাদ হোসেন সহ কৃষি কর্মকর্তা ও কৃষকগণ।

কৃষকদের মাঝে বিনা মূল্যে সার ও বীজ বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মামনুন আহমদ অনিক।

এবারে ২০২৪-২৫ অর্থবছরের রবি ২০২৪-২৫ মৌসুমী ফসলে প্রণোদনার আওতায় উপজেলার মোট ৪৮৯৫ জন কৃষকদের মধ্যে বীজ -সরিষা ১ কেজি, ভুট্টা ২কেজি,গম ২০কেজি,মসুর ৫কেজি,খেসারি ৮কেজি ও শীতকালীন পেয়াজ১কেজি এবং সরিষা,গম ও শীতকালীন পেঁয়াজ চাষে ১০কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার ,মুসুর ও খেসারি চাষে ১০কেজি ডিএপি ও ৫ কেজি এমওপি সার ও ভুট্টা চাষে ২০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার বিতরণ করা হয়।

Loading