দিবস বাতিল প্রসঙ্গে নাহিদকে কী বললেন সোহেল রানা? নিউজ৭১অনলাইন নিউজ৭১অনলাইন প্রকাশিত: ১২:৪৫ পূর্বাহ্ণ , অক্টোবর ১৮, ২০২৪ দিবস বাতিল নিয়ে ফেসবুকে পোস্ট দিয়েছেন কিংবদন্তি অভিনেতা, পরিচালক, প্রযোজক ও মুক্তিযোদ্ধা মাসুদ পারভেজ সোহেল রানা।উল্লেখ্য ১৫ আগস্টের জাতীয় শোক দিবস, ঐতিহাসিক ৭ মার্চসহ আট দিবস বাতিলের সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। এ সিদ্ধান্ত যথাযথভাবে প্রতিপালনে প্রধান উপদেষ্টার মুখ্য সচিব, সব মন্ত্রণালয় ও বিভাগের সচিব/সিনিয়র সচিব, প্রধান তথ্য কর্মকর্তা, বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক (ডিসি), উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে বুধবার (১৬ অক্টোবর) অফিস আদেশ পাঠানো হয়েছে।অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদে এসব দিবস উদযাপন/পালন না করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়।বাতিল হওয়া আটটি দিবসের মধ্যে পাঁচটিই শেখ হাসিনার পরিবারের সদস্যদের জন্ম ও মৃত্যু সংক্রান্ত। এর মধ্যে ১৭ মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম দিবস ও জাতীয় শিশু দিবস, ৫ আগস্ট শেখ হাসিনার ভাই শহীদ ক্যাপ্টেন শেখ কামালের জন্মবার্ষিকী, ৮ আগস্ট শেখ হাসিনার মা বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিবের জন্মবার্ষিকী, ১৫ আগস্ট বঙ্গবন্ধুর মৃত্যুবার্ষিকী ও জাতীয় শোক দিবস, ১৮ অক্টোবর শেখ হাসিনার ছোট ভাই শেখ রাসেল দিবস।এছাড়া বাতিলের তালিকায় রয়েছে ঐতিহাসিক ৭ মার্চ, ৪ নভেম্বর জাতীয় সংবিধান দিবস, ১২ ডিসেম্বর স্মার্ট বাংলাদেশ দিবস।বুধবার (১৬ অক্টোবর) তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ বলেন, ‘ফ্যাসিস্ট সরকার এসব দিবস চাপিয়ে দিয়েছিল। জাতীয় দিবস বলতে এমন দিবস যেটি জাতীয় ঐকমত্যের ভিত্তিতে সবাই ধারণ করবে। যেমন বিজয় দিবস, স্বাধীনতা দিবস। সেই দৃষ্টিভঙ্গি থেকে কিছু দিবসকে বাতিল করা হয়েছে। পরবর্তীতে প্রয়োজন হলে আরও এমন দিবস বাতিল করা হবে। পাশাপাশি জুলাই অভ্যুত্থানকে কেন্দ্র করে নতুন দিবসও যুক্ত হতে পারে।এদিকে নাহিদের এমন মন্তব্যের পর তাকে সতর্ক করেছেন বাংলাদেশের চলচ্চিত্রের কিংবদন্তি অভিনেতা, পরিচালক, প্রযোজক ও মুক্তিযোদ্ধা মাসুদ পারভেজ সোহেল রানা।নিজের ফেসবুকে তথ্য উপদেষ্টাকে উদ্দেশ্য করে তিনি লিখেছেন, ‘ভাই নাহিদ, যখন আপনাদের জন্মই হয়নি সেই সময়ের দেশ এবং নেতাদের নিয়ে কথা বলা আপনার জন্য বেমানান। আপনাকে অজ্ঞ বলতে বাধ্য করবেন না।অভিনেতার পোস্টের পর অনেক মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে মন্তব্যের ঘরে।একজন লিখেছেন, ‘এখনো আপনাদের মত মানুষ চুপ করে আছেন এটা ওদের আরো সাহস বাড়িয়ে দিয়েছে। সব কিছুর লিমিট থাকা উচিত। লিমিট ক্রস করেছে বলে আগে ও অনেক রাজনৈতিক দলের পতন হয়েছে, এদেরও হবে।’অন্য একজন লিখেছেন, ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে বিগত স্বৈরাচারী সরকার অনেক বেশি বাড়াবাড়ি করেছে। উনি ছিলেন বাংলাদেশের সম্পদ, বিশেষ কোনো দলের নয়। পতিত সরকারের অতি বাড়াবাড়ির কারণেই এই মানুষটা নিয়েও অশোভন মন্তব্য হচ্ছে।’আরও একজন বললেন, ‘বাংলাদেশের জাতির পিতা নাকি বাংলাদেশের স্বাধীনতার স্থপতি কোনটা হলে এই বিতর্কিত সমস্যার সমাধান হবে?বিষয়টি নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন নির্মাতা ও অভিনেত্রী মেহের আফরোজ শাওন। বিশেষকরে ৭ মার্চ জাতীয় দিবস হিসেবে বাতিল হওয়ার খবরে তিনি তার ফেসবুকে নিজের মন্তব্য জানান । শেয়ার রাজনীতিবিষয়: