রামগড় পৌর প্রশাসকের সাথে নব গঠিত রামগড় বাজার পরিচালানা কমিটির শুভেচ্ছা বিনিময় বাহার উদ্দিন বাহার উদ্দিন রামগড় প্রতিনিধি প্রকাশিত: 8:56 PM , October 17, 2024 ঐতিহ্যবাহী রামগড় বাজার এর নব গঠিত বাজার কমিটির নেতৃবৃন্দ রামগড় পৌরসভার প্রশাসকের সাথে শুভেচ্ছা বিনিময় করেছে ।(১৭ অক্টোবর) সকাল ১১ টায় রামগড় পৌরসভা’র কার্যালয়ে নবগঠিত রামগড় বাজার কমিটির সভাপতি মো: জসিম উদ্দিন এর নেতৃত্বে কমিটির নেতৃবৃন্দ রামগড় পৌরসভা ও উপজেলা পরিষদের প্রশাসক এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা মমতা আফরিন এর সাথে সাক্ষাৎ করে ৪১ সদস্যের নতুন কার্যকারী কমিটির তালিকা হস্তান্তর করে। এর পর বাজারের রাস্তা এবং সড়ক সমূহের উন্নয়ন ও বিবিধ বিষয় নিয়ে উভয় পক্ষ বিস্তারিত আলোচনা করে। রামগড় পৌরসভা এবং বাজার কমিটি পরস্পরকে সহযোগিতার আশ্বাস প্রদান করেন।এ সময় বাজার কমিটির পক্ষ থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানায়। এসময় আরও উপস্থিত ছিলেন রামগড় বাজার কমিটির সিনিয়র সহ-সভাপতি সেফায়েত উল্যাহ ভূইয়া, সহ-সভাপতি বেলাল হোসেন, সহ-সভাপতি নুরুল করিম, সাধারণ সম্পাদক মো: ইলিয়াছ, কোষাধ্যক্ষ মোশারফ হোসেন, সহ-কোষাধ্যক্ষ মো: ইব্রাহিম, দপ্তর সম্পাদক এমদাদুল হক খান, প্রচার সম্পাদক জসিম উদ্দিন মিন্টু প্রমূখ। শেয়ার খাগড়াছড়িবিষয়: