সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় বেনাপোল বন্দরে আমদানি-রপ্তানীকারকদের সকল সহযোগিতার আশ্বাস অ্যাসোসিয়েশনের স্টাফ রিপোর্ট স্টাফ রিপোর্ট যশোর প্রকাশিত: ১:৪৯ পূর্বাহ্ণ , অক্টোবর ১৭, ২০২৪ Oplus_0স্থলপথে আমদানি-রপ্তানি তথা বাণিজ্যিক কার্যক্রম সম্পাদনের জন্য বেনাপোল স্থলবন্দর সবচেয়ে গুরুত্বপূর্ণ। এটি বাংলাদেশের সর্ববৃহৎ স্থলবন্দর। তাই দেশের অর্থনৈতিক সমৃদ্ধির দিক দিয়ে এ বন্দর খুব গুরুত্ব বহন করে। এ স্থলবন্দর ব্যবহার করে স্থলপথে প্রায় ৮০ শতাংশ আমদানি-রপ্তানি বাণিজ্য হয়ে থাকে।সড়ক ও রেল যোগাযোগ সহজ হওয়ায় যশোরের বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারতের সাথে বাণিজ্য বেড়েছে বহুগুণ। তাই বেনাপোল স্থলবন্দরে আমদানি-রপ্তানি বানিজ্যের গতিশীলতা বৃদ্ধির ক্ষেত্রে সাংবাদিকদের বস্তুনিষ্ঠ সংবাদ উপস্থাপণ করাটাও বিশেষ ভূমিকা পালণ করে থাকে” শীর্ষক এ আলোচনায় বেনাপোল সিএন্ডএফ নেতৃবৃন্দের সাথে স্থানীয় সাংবাদিকদের এক জরুরী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।বুধবার(১৬ অক্টোবর) সন্ধ্যায় বন্দর সংলগ্ন বেনাপোল সিএন্ডএফ এজেন্ট এসোসিয়েশনের নিজস্ব ভবন কার্যালয় সভাকক্ষে এ বৈঠক অনুষ্ঠিত হয়।এসোসিয়েশনের সভাপতি-মো.শামছুর রহমান উক্ত বৈঠকে সভাপতিত্ব করেন। সভা সঞ্চালনায় ছিলেন এসোসিয়েশনের সাধারণ সম্পাদক-এমদাদুল হক লতা।বিষয়ের স্বপক্ষে সিএন্ডএফ এসোসিয়েশনের যে সকল নেতৃবৃন্দ বক্তব্য দেন,তারা হলেন- সিনিয়র সহ-সভাপতি-খায়রুজ্জামান মধু,সহ সভাপতি-১-আলহাজ্ব মহসিন মিলন,সহ সভাপতি-২-আলহাজ্ব কামাল উদ্দিন শিমূল৷যুগ্ম সাধারণ সম্পাদক-মো.আবু তাহের ভারত, সাংগঠনিক সম্পাদক-মো.শাহাবুদ্দিন,সহ অর্থ সম্পাদক-আলহাজ্ব শাহাবুদ্দিন,কাষ্টমস বিষয়ক সম্পাদক-মো.আব্দুল লতিফ, কাষ্টমস বিষয়ক যুগ্ম সম্পাদক-আলহাজ্ব আলমগীর সিদ্দিক,বন্দর বিষয়ক সম্পাদক-মো.মেহের উল্লাহ, দপ্তর সম্পাদক-মো.মোস্তাফিজ্জোহা সেলিম,চেকপোষ্ট ও আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক-মো.সুলতান মাহমুদ বিপুল ,নির্বাহী সদস্য-২-আলহাজ্ব আমিনুল হক আনু।উপরিল্লিখিত শীর্ষক আলোচনায় অংশ নেন-প্রেসক্লাব বেনাপোলের সভাপতি-মো.মহসিন মিলন,সাংগঠনিক সম্পাদক-মো.সাজেদুর রহমান, বন্দর প্রেসক্লাব এর সভাপতি-শেখ কাজিম উদ্দিন,সাধারণ সম্পাদক-মো.আজিজুল হক .(সভাপতি,শার্শা উপজেলা সাংবাদিক ঐক্য পরিষদ)সীমান্ত প্রেসক্লাব বেনাপোলের সভাপতি-মো.সাহিদুল ইসলাম শাহীন,সাধারণ সম্পাদক-মো.আইয়ুব হোসেন পক্ষী(সাধারণ সম্পাদক,শার্শা সাংবাদিক ঐক্য পরিষদ)একতা প্রেসক্লাব সভাপতি-অহিদুল ইসলাম,সাধারণ সম্পাদক-তৌহিদুর রহমান,বেনাপোল পৌর প্রেসক্লাব সভাপতি-মাহমুদুল হাসান বাবু,সাধারণ সম্পাদক-সুমন হোসাইন।বক্তাদের দীর্ঘ আলোচনার বৈঠকে আমদানি-রপ্তানী বানিজ্যের গতিশীলতা বৃদ্ধির লক্ষে স্ব স্ব অবস্থানে থেকে ঐক্যবদ্ধ ভাবে কাজ করার জন্য একে অপরের প্রতি আহবান জানানো হয়। বেনাপোল সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে বেনাপোল স্থলবন্দরে আমদানি এবং রপ্তানিকারকদের সকল প্রকার সুযোগ-সুবিধা দেওয়ার অঙ্গীকার করা হয়। শেয়ার অর্থ ও বানিজ্যবিষয়: