খাগড়াছড়ি জেলার রামগড় বাজার পরিচালনা কমিটি পুনর্গঠন

বাহার উদ্দিন বাহার উদ্দিন

রামগড় প্রতিনিধি

প্রকাশিত: ৩:২২ পূর্বাহ্ণ , অক্টোবর ১৬, ২০২৪

 রামগড় বাজারের  স্হায়ী এবং প্রকৃত ব্যবসায়ীর দ্বারা রামগড় বাজার পরিচালনা কমিটি পুনর্গঠন করা হয়েছে।

(১৫/১০/২০২৪)  মঙ্গলবার রাত আটটার সময় রামগড় বাজারের স্হায়ী এবং প্রকৃত ব্যবসায়ীদের স্বতস্ফুর্ত উপস্থিতিতে ব্যবসায়ীদের প্রস্তাবনা অনুযায়ী মোঃ জসিম উদ্দিন (সাবেক কাউন্সিলর)  শাহীন মেডিকেলের স্বত্বাধিকারি কে সভাপতি এবং মোঃ ইলিয়াস হোসেন কে সেক্রেটারি করে ২১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। রামগড় বাজার পরিচালনা কমিটি পুনর্গঠনের সভা রামগড় বাজার কমিটির কার্যালয়ে   সাবেক কাউন্সিলর এবং পৌর বিএনপির সভাপতি মোঃ জসিম উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রামগড়  উপজেলা বিএনপির সভাপতি হাফেজ আহাম্মদ ভূইয়া।
রামগড় উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ব্যবসায়ী মোঃ শেফায়েত উল্যাহর উপস্হাপনায় এতে  আরো বক্তব্য রাখেন, নবগঠিত কমিটির সভাপতি মোঃ জসিম উদ্দিন,  সেক্রেটারী মোঃ ইলিয়াস হোসাইন,পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক শেফায়েত মোর্শেদ ভুইয়া মিঠু,রামগড় রিপোর্টার্স ইউনিটির সভাপতি এবং ব্যবসায়ী মোঃ বাহার উদ্দিন, সুজায়েত আলী সুজা,ব্যবসায়ী বেলাল হোসেন প্রমুখ। সভায় বিস্তারিত আলোচনার মধ্য দিয়ে প্রকৃত ব্যবসায়ীদের মধ্যে থেকে নিন্মের কমিটি গঠন করা হয়।
রামগড় বাজার পরিচালনা কমিটির নব নির্বাচিত সভাপতি-মো:জসিম উদ্দিন (শাহীন মেডিকেল হল)সাধারণ সম্পাদক-মোহাম্মদ ইলিয়াছ (রহমানিয়া ক্লথ ষ্টোর) কোষাধ্যক্ষ-মোশারফ হোসেন(মোশারফ ট্রেডার্স) ও সিনিয়র সহ-সভাপতি শেফায়েত উল্লাহ (#ভূইয়া ট্রাভেলস)
সহ-সভাপতি-বেলাল হোসেন(#জম জম সুইটস)সহ-সভাপতি-নুরুল করিম(#আফছার ব্রাদার্স) সহ-সভাপতি-ফয়েজ আহাম্মদ মিলন (#মিলন পোল্ট্রি)
সহ-সভাপতি-হারাধন নাথ(#নাথ ব্রাদার্স)
যুগ্ম-সম্পাদক-সাইফুল ইসলাম সেলিম(#সেলিম ব্রাদার্স)
সহ-কোষাধ্যক্ষ-মো:ইব্রাহিম (#ইব্রাহিম পোল্ট্রি)
দপ্তর সম্পাদক-এমদাদুল হক খান(#শরিফ ট্রেডার্স) প্রচার সম্পাদক-জসিম উদ্দিন মিন্টু(#কুটুম ড্রেস হাউজ),ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক-রেজাউল করিম রানা(#জাহাঙ্গীর মেডিকেল হল)। কমিটির গঠন শেষে  সকল নির্বাচিত সদস্যদের কে রামগড় বাজার ব্যবসায়ীদের পক্ষ থেকে অভিন্দন,  শুভেচ্ছা  শুভকামনা জানানো হয়।

Loading