দিনাজপুরে কয়েকটি এলাকায় ঈদ উদযাপন নিউজ ৭১ অনলাইন নিউজ ৭১ অনলাইন প্রকাশিত: 1:52 PM , July 31, 2020 সৌদি আরবের সঙ্গে সঙ্গতি রেখে দিনাজপুরের সদর, চিরিরবন্দর, কাহারোল উপজেলার কয়েকটি এলাকায় আজ শুক্রবার পবিত্র ঈদুল আজহা উদযাপন করছে প্রায় দুই হাজার পরিবার। এসব পরিবারের মুসল্লিরা বিভিন্ন স্থানে ঈদের নামাজ আদায় করেছে।আজ শুক্রবার সকাল সাড়ে আটটায় দিনাজপুর শহরের বাসুনিয়াপট্টিতে একটি কমিউনিটি সেন্টারে (পার্টি সেন্টার) অনুষ্ঠিত ঈদের জামায়াতে প্রায় শতাধিক মুসল্লি অংশ নেন। এখানে ঈমামতি করেন মাওলানা সাইদুর রহমান। তবে তারা নামাজ আদায়ের ক্ষেত্রে স্বাস্থ্যবিধি মানেননি। শারীরিক দূরত্ব বজায় না রেখে নামাজ আদায় করতে দেখা গেছে।এছাড়াও জেলার চিরিরবন্দর উপজেলার জগন্নাথপুর ও সাইতাড়া, কাহারোল উপজেলার জয়নন্দ ও গড়েয়া, এবং বিরল উপজেলার বালান্দোর গ্রামে আজ ঈদের জামাত অনুষ্ঠিত হয়। শেয়ার সারা দেশবিষয়: