গোপালগঞ্জে স্বেচ্ছাসেবক দলের নেতা হত্যার ও হামলার প্রতিবাদে ধামরাইয়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ

প্রকাশিত: ৪:১৫ অপরাহ্ণ , সেপ্টেম্বর ২১, ২০২৪

 

 

গোপালগঞ্জে কেন্দ্রীয় কমিটির স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস এম জিলানীর গাড়িবহরে হামলা ও স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় ক্রীড়া সম্পাদক শওকত আলী দিদারকে হত্যার প্রতিবাদে ঢাকার ধামরাইয়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ধামরাই থানা স্বেচ্ছাসেবক দলের নেতা-কর্মীরা।

গত শুক্রবার বিকেল সাড়ে ৫ টার দিকে সোমভাগ ইউনিয়নের দেপাশাই নয়াপাড়া খেলার মাঠে ধামরাই থানা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ইঞ্জি: শাহিন আহাম্মেদ শাওনের সভাপতিত্বে ও থানা সদস্য সচিব সুজন মাহমুদের সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঢাকা জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক নাজমুল হাসান অভি।

সমাবেশে নাজমুল হাসান অভি বলেন , দেশে স্বৈরাচারী আওয়ামীলীগের দোসররা এখনো সক্রিয় রয়েছে। আমরা বিএনপির নেতা কর্মীরা ১৭ বছর ঘরে থাকতে পারি নাই। মামলা হামলা করে আমাদের শান্তিতে থাকতে দেয়নি। আপনারা এখন শান্তিতে আছেন। স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সভাপতি জিলানির উপর হামলাকারীদের অনতিবিলম্বে গ্ৰেফতার দাবি ও কেন্দ্রীয় নেতা শওকত আলী হত্যার বিচার দাবি করেন তিনি।

এ সময় উপস্থিত ধামরাই পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মাসুম আহাম্মেদ, যুগ্ম আহ্বায়ক মীর আকিব আলী, স্বেচ্ছাসেবক দল নেতা রাশেদ ইসলাম, টিপু সুলতান, পারভেজ পাঠান, শাকিল আহমেদ, সদস্য সচিব রাজু আহমেদ প্রমুখ।

Loading