রামগড়ে যৌথবাহিনীর অভিযানে বিদেশি সিগারেট এবং ঔষুধ সহ গ্রেপ্তার-২ বাহার উদ্দিন বাহার উদ্দিন রামগড় প্রতিনিধি প্রকাশিত: ৪:১১ অপরাহ্ণ , সেপ্টেম্বর ১৯, ২০২৪ খাগড়াছড়ি জেলার রামগড় পৌরসভার ফেনীরকুল সীমান্ত এলাকায় বিজিবি, পুলিশ যৌথ অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ বিদেশি সিগারেট, ঔষুধ সহ দুই আসামিকে গ্রেপ্তার করে।পুলিশ ও বিজিবি সূত্রে জানা গেছে, বুধবার (১৮ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে রামগড় ব্যাটালিয়ন ৪৩ বিজিবির আওতাধীন মহামুনি বিওপি ক্যাম্পের অধীনস্থ ফেনীরকুল সীমান্ত এলাকায় নুর মোহাম্মদ ও শাহজাহান এর বসত বাড়ির পুরাতন টিনশেড ঘরে পুলিশ, বিজিবি যৌথ অভিযান পরিচালনা করে ৩০ কাটুন বিদেশি সিগারেট ও সিগারেট তৈরির ফিল্টার সহ ৬শত কৌটা ঔষুধ জব্দ করা হয়। উক্ত ঘটনার সঙ্গে জড়িত চারজনের মধ্যে দুইজনকে ঘটনাস্থল হতে গ্রেপ্তার করা হয়।গ্রেপ্তারকৃতরা হলেন, ফেনীরকুল গ্রামের স্থানীয় বাসিন্দা মো.শাহজাহান (৫৯) পিতা, মৃত মো.জাকির হোসেন, মো.হৃদয় (১৯) পিতা, মানিক মিয়া। অন্যদিকে পলাতক আসামিরা হলেন, নুর মোহাম্মদ (২৮) পিতা, মৃত রবিউল হক, মো.রুবেল (২৮) পিতা, মো.শাহজাহান সকলে ফেনীরকুল গ্রামের বাসিন্দা।যৌথ অভিযান পরিচালনায় পুলিশের পক্ষে নেতৃত্বদেন রামগড় থানার সেকেন্ড অফিসার এসআই জাফর আহমেদ এবং বিজিবি পক্ষে নেতৃত্বদেন মহামুনি বিওপি কমান্ডার নায়েব সুবেদার মো.শরীফ মাহবুব সহ সঙ্গীয় ফোর্স।আটককৃতদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা রুজু করা হয়। শেয়ার খাগড়াছড়িবিষয়: