রাজধানীর নিকুঞ্জ থেকে ঠাকুরগাঁও-২ এর সাবেক এমপি সুজনকে গ্রেফতার

প্রকাশিত: ৫:০২ অপরাহ্ণ , সেপ্টেম্বর ১১, ২০২৪
মাজহারুল ইসলাম সুজন

সাবেক এমপি মাজহারুল ইসলাম সুজন
চাঁদাবাজি ও প্রাণনাশের হুমকির অভিযোগে ঠাকুরগাঁও-২ সংসদীয় আসনের সাবেক সংসদ সদস্য মাজহারুল ইসলাম সুজনকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।

বুধবার (১১ সেপ্টেম্বর) রাজধানীর নিকুঞ্জ এলাকা থেকে তাকে গ্রেফতার করে র‍্যাব-১।

গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন র‍্যাব সদরদপ্তরের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সিনিয়র সহকারী পরিচালক আ ন ম ইমরান খান।

তিনি বলেন, “চাঁদাবাজি ও প্রাণনাশের হুমকির অভিযোগে সাবেক সংসদ সদস্য মাজহারুল ইসলাম সুজনকে গ্রেফতার করেছে র‍্যাব‌।

Loading