রামগড়ে ব্র্যাকের উদ্যোগে বন্যার্তদের ত্রাণ ও স্বাস্থ্য সামগ্রী বিতরন বাহার উদ্দিন বাহার উদ্দিন রামগড় প্রতিনিধি প্রকাশিত: ৭:৪৭ অপরাহ্ণ , সেপ্টেম্বর ৫, ২০২৪ খাগড়াছড়ির রামগড়ে স্মরণকালের ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারদের মাঝে ত্রাণ সামগ্রি বিতরণ ও বিনামূল্যে চিকিৎসা ও ওষুধপত্র প্রদান করা হয়েছে ব্র্যাকের উদ্যোগে। প্রতিষ্ঠানটির এ মানবিক কার্যক্রম অব্যাহত আছে। বৃহষ্পতিবার(৫ সেপ্টেম্বর) একশ পরিবারের মাঝে ত্রাণ সামগ্রি বিতরণ করা হয়। পরিবার প্রতি ১০ কেজি চাল, ডাল ১ কেজি,আলু ২ কেজি, প্যাকেট আটা ১ কেজি, লবন ১ কেজি, সুজি ১ কেজি, চিনি ১ কেজি, সয়াবিন তেল ২ লিটার দেওয়া হয়। ব্র্যাকের রামগড় শাখা কার্যালয়ে বৃহস্পতিবার সকালে ত্রাণ বিতরণ অনুষ্ঠানে রামগড় প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক মো: নিজাম উদ্দিন লাভলু, রামগড় রিপোর্টার্স ইউনিটির সভাপতি মো: বাহার উদ্দিন, সাধারণ সম্পাদক রতন বৈষ্ণব ত্রিপুরা ছাড়াও ব্র্যাকের রামগড় এরিয়া ম্যানেজার এ কে এম মঞ্জুরুল হক, ব্রাঞ্চ ম্যানেজার আলা উদ্দিন, সহকারি এরিয়া ম্যানেজার ( প্রগতি) মো: এমরান হোসেন, স্বাস্থ্য প্রকল্পের শাখা ম্যানেজার সুবোধ চন্দ্র রায় প্রমূখ উপস্থিত ছিলেন।রামগড় শাখা ম্যানেজার আলা উদ্দিন জানান, বন্যায় প্লাবিত হওয়ার পর থেকে বন্যার্তদের মাঝে শুকনা খাবার ও ত্রাণ সামগ্রি বিতরণ করা হয়। প্রায় ৫শ পরিবারের মাঝে এ মানবিক সহায়তা দেওয়া হয়। স্বাস্থ্য প্রকল্পের শাখা ব্যবস্থাপক সুবোধ চন্দ্র রায় জানান, বন্যার পানি সরে যাওয়ার পর বিনামূল্যে চিকিৎসা ও ওষুধপত্র দেওয়া হচ্ছে। তিনি বলেন, নিউ রামগড়, বালিকা বিদ্যালয়, সদুকারবারিপাড়া, লাচারিপাড়া, বল্টুরামটিলা এলাকায় বিনামূল্যে এ চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে। শেয়ার খাগড়াছড়িবিষয়: