ধামরাই উপজেলা ওলামা কল্যাণ পরিষদ কমিটি গঠন, সভাপতি মুফতী সানাউল্লাহ সাধারণ সম্পাদক মুফতী মাহফুজুর

প্রকাশিত: ২:৫৮ অপরাহ্ণ , সেপ্টেম্বর ৫, ২০২৪

 

ধামরাই উপজেলা ওলামা কল্যাণ পরিষদের ২০২৪ -২০২৬ সাল পর্যন্ত দুই বছরের জন্য কমিটি গঠন করা হয়েছে। গত বুধবার এ কমিটি গঠিত হয় ঢাকার ধামরাইয়ে ঢুলিভিটা বাইতুননূর মসজিদ ও মাদ্রাসায়।

এ কমিটিতে ধামরাই বাইতুননূর মসজিদ ও মাদ্রাসা খতীব ও মুহতামিম মুফতী মুহাম্মদ সানাউল্লাহ সভাপতি ও ধামরাই ইসলামপুর জামিআ’ ইসলামিয়া হাফিজুল উলূম মাদ্রাসার শাইখুল হাদীস মুফতী মাও: মাহফুজুর রহমান সাধারণ সম্পাদক এবং ধামরাই জামিআ রশিদিয়া দারুল উলুম জালসা মাদ্রাসার মুহতামিম মুফতী মাহমুদ হাসান রাজী সাংগঠনিক সম্পাদক করে ১০১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে।

 

 

 

Loading