বিএনপির সাথে ব্রিটিশ হাইকমিশনারের বৈঠক

প্রকাশিত: 8:41 PM , August 26, 2024

পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতিতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বৈঠক করেছেন ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ ক্যাথেরিন কুক।

সোমবার (২৬ আগস্ট) বিকাল ৪টা থেকে ৫টা পর্যন্ত গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে মির্জা ফখরুলের সঙ্গে দলের স্থায়ী কমিটি ও আন্তর্জাতিক সম্পর্কবিষয়ক কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান, আমির খসরু মাহমুদ চৌধুরী, শামা ওবায়েদ ও তাবিথ আউয়াল উপস্থিত ছিলেন।

বৈঠকে দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতির পাশাপাশি উভয় দেশের স্বার্থসংশ্লিষ্ট নানা বিষয় নিয়ে আলোচনা হয়েছে বলে জানা গেছে

Loading