আ. লীগের প্রচার সম্পাদক আবদুস সোবহান গোলাপ গ্রেফতার নিউজ৭১অনলাইন নিউজ৭১অনলাইন প্রকাশিত: 5:05 PM , August 25, 2024 ফাইল ফটোবাংলাদেশ আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক এবং মাদারীপুর-৩ আসনের সাবেক সংসদ সদস্য আবদুস সোবহান গোলাপকে গ্রেফতার করেছে পুলিশ।রবিবার (২৫ আগস্ট) রাজধানীর ১২/১ পশ্চিম নাখালপাড়ার বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়।তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোবারক হোসেন গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।তিনি বলেন, সাবেক এমপি আবদুস সোবহান গোলাপকে নিয়ে আসা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। জিজ্ঞাসাবাদ শেষে বিস্তারিত জানানো হবে । শেয়ার জাতীয়বিষয়: