রামগড়ে দীর্ঘদিনের বেদখল হওয়া বিএনপি অফিসটি ফিরে পেল আজ বাহার উদ্দিন বাহার উদ্দিন রামগড় প্রতিনিধি প্রকাশিত: ১১:৫৯ অপরাহ্ণ , আগস্ট ১৫, ২০২৪ খাগড়াছড়ির রামগড়ে সুদীর্ঘ ১৭ বছর পর উপজেলা বিএনপির কার্যালয়টি নিজেদের আয়ত্বে আসে আজ।১৫ আগস্ট (বৃহস্পতিবার) দুপুরে হাজারো নেতাকর্মীর উপস্থিতিতে বিপুল উৎসাহ উদ্দীপনায় দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে বিএনপির ফিরে পাওয়া কার্যালয়টি উদ্বোধন করা হয়।রামগড় পৌর বিএনপির সভাপতি জসিম উদ্দিনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জেলা বিএনপির সহ সভাপতি ও উপজেলা বিএনপির সভাপতি হাফেজ আহমেদ ভুঁইয়া। উপজেলা যুবদলের সভাপতি শাহ আলম বাদশার সন্চালনায় আরও বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নুর হোসেন নুরু,উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সেফায়েত উল্লাহ, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোঃ আলাউদ্দিন, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক সেফায়েত মোর্শেদ ভুঁইয়া,প্রমুখ। এছাড়া আর ও উপস্হিত ছিলেন উপজেলা বিএনপির সহসভাপতি মোঃ জসিম উদ্দিন সহ পৌর এবং উপজেলা বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ, সাংবাদিক এবং বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। শেয়ার খাগড়াছড়িবিষয়: