গণহত্যার প্রতিবাদে দিনাজপুরের বিরলে ছাত্র সমাবেশ

প্রকাশিত: ৪:২৩ অপরাহ্ণ , আগস্ট ১৫, ২০২৪

মোঃ এম. রেজা, দিনাজপুর, বিরল উপজেলা :
ছাত্র জনতার উপর নির্বিচারে গণহত্যার প্রতিবাদ ও খুনি হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচারের দাবিতে দিনাজপুরের বিরল উপজেলায় ছাত্র সমাবেশ অনুষ্ঠিত হয়েছে ।

আজ ১৫ আগস্ট বৃহস্পতিবার সকালে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ হতে আয়োজিত ছাত্র সমাবেশ শেষে শহীদ মিনার থেকে একটি র্র্যালি বের হয়। র্র্যালিটি বিরল পৌরসভার বকুল তলার মোড় হতে কাচা বাজার হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে আবারো শহিদ মিনারে এসে শেষ হয়।

ছাত্র সমাবেশে বিরল পৌরসভার বিভিন্ন স্কুল কলেজের ছাত্র-ছাত্রীরা উপস্থিত ছিলো। মাথায় লাল কাপড়, হাতে পতাকা নিয়ে মিছিলে বারবার উচ্চারিত হয় খুনি হাসিনার বিচার চাই।
ছাত্র সমাবেশে উপস্হিতি থেকে একাত্মবোধ করেন বিরল সরকারি পাইলট স্কুলের শিক্ষকগণ। এছাড়াও সরকারি মহিলা কলেজের প্রভাষক, অধ্যাপকেরা উপস্থিতি ছিলেন।
সমবেত কন্ঠে জাতিয় সঙ্গীত গাওয়ার পরে দেশ ব্যাপি গণহত্যায় শহীদ ছাত্রদের স্বরণে ১ মিনিট নিরবতা পালন করা হয়।

পবিত্র কুরআন পাঠ ও গীতা পাঠের পর বিরল উপজেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নির্ধারিত কর্মসূচি শুরু করা হয়। ছাত্রদের পক্ষ থেকে সমাবেশে বক্তব্যে নির্বিচারে ছাত্রদের উপর গুলি করার তীব্র নিন্দা জানানো হয়, ছাত্র আন্দোলনে নিহত আবু সাইদ, মুগ্ধদের হত্যার বিচারের দাবি করা হয়। সেই সাথে সাবেক স্বৈরাচার সরকার খুনি হাসিনার বিচারের দাবি জানানো হয়।

ছাত্র সমাবেশে উপস্হিতি ছাত্র-ছাত্রীদের কন্ঠে ছিলো প্রতিবাদী স্লোগান।
এসময় বিরল উপজেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সমন্বয়করা ছাত্র-জনতার উদ্দেশ্য তারুণ্য নির্ভর ও সকল ধর্মের মানুষকে সাথে নিয়ে সুন্দর ও সম্প্রতির বাংলাদেশ গড়ার লক্ষে নিয়মিত কাজ করার আশাবাদ ব্যক্ত করেন। তারা যে কোন অপশক্তি ও বৈষম্যের বিরুদ্ধে প্রতিবাদ করবেন।

Loading