চট্টগ্রাম কারাগারের প্রধান ফটক ভাঙার চেষ্টা, গোলাগুলি নিউজ৭১অনলাইন নিউজ৭১অনলাইন প্রকাশিত: 1:28 PM , August 9, 2024 চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার। ছবি: সংগৃহীতচট্টগ্রামে কেন্দ্রীয় কারাগারের প্রধান ফটক ভাঙার চেষ্টা করেছেন দুবৃর্ত্তরা। কারারক্ষীদের সঙ্গে সংঘর্ষে জড়িয়েছেন তারা। শুক্রবার (৯ আগস্ট) দুপুরে এ সংঘর্ষ শুরু হয়।কারাগারের বাইরে থাকা একটি দল এ কার্যক্রম চালায়। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গুলি চালায় কারারক্ষীরা। এর আগে কয়েদিদের একটি দল বিদ্রোহ শুরু করে।জানা গেছে, বিদ্রোহ দমনে সেনাবাহিনীর সহযোগিতা চাওয়া হয়েছে। এরইমধ্যে ঘটনাস্থলের দিকে যাচ্ছে সেনাবাহিনী শেয়ার চট্টগ্রামবিষয়: