রামগড়ের সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রাখতে উপজেলা বিএনপির সাংবাদিকদের সহযোগিতা কামনা

বাহার উদ্দিন বাহার উদ্দিন

রামগড় প্রতিনিধি

প্রকাশিত: 11:37 PM , August 7, 2024

খাগড়াছড়ি জেলার রামগড়ে সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রাখতে উপজেলা বিএনপি পেশাজীবি সাংবাদিকদের সাথে মতবিনিময় করে।

বুধবার (০৭ আগষ্ট) সন্ধ্যা সাড়ে ৭ ঘটিকায় রামগড় বিএনপির অস্থায়ী কার্যালয়ে উপজেলা বিএনপির সভাপতি মো.হাফেজ আহম্মদ ভুইঁয়ার সভাপতিত্বে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শেফায়েত উল্লাহ এর সঞ্চালনায় স্বাগত বক্তব্যে রামগড় পৌর বিএনপির সভাপতি মো.জসিম উদ্দিন বলেন, বর্তমান প্রেক্ষাপটে রামগড়ের সার্বিক নিরাপত্তা স্বাভাবিক ও সম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে এবং আওয়ামী লীগের কোনো নেতাকর্মী সমর্থকদের বাড়ি, ব্যবসা প্রতিষ্ঠানে যাতে কেউ হামলা করতে না পারে সেদিকে খেয়াল রাখতে জেলা বিএনপির সভাপতি সাবেক সংসদ সদস্য ওয়াদুদ ভূইঁয়া উপজেলা ও পৌর বিএনপির সকল নেতৃবৃন্দকে সজাগ থাকার নির্দেশ দিয়েছেন।

মতবিনিময় সভায় আরও বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো.নুর হোসেন নুরু, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ইলিয়াস হোসেন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মো.আলাউদ্দিন, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক শেফায়েত মোর্শেদ ভূইয়া মিঠু প্রমূখ।এসময় বক্তারা আরও বলেন কেউ যদি ব্যক্তিগত সমস্যা নিয়ে কোনো ধরনের অপরাধ বা বিশৃঙ্খলা সৃষ্টি করে দলের ভাবমূর্তি ক্ষুণ্ন করার অপচেষ্টা করেন তাহলে তাদের বিরুদ্ধে সাংগঠনিকভাবে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান। উপজেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সার্বিক পরিস্থিতি শান্ত রাখতে সহযোগিতার আশ্বাস প্রদান করেন। এসময় সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন রামগড় প্রেসক্লাবের প্রতিষ্টাতা সেক্রেটারি ও সিনিয়র সাংবাদিক নিজাম উদ্দিন লাভলু, সিনিয়র সাংবাদিক শুভাশীষ দাস, রামগড় উপজেলা প্রেস ক্লাবের সভাপতি নিজাম উদ্দিন, রামগড় রিপোর্টার্স ইউনিটির সভাপতি মোঃ বাহার উদ্দিন ও সেক্রেটারি রতন বৈষ্ণব ত্রিপুরা সহ অন্যান্য সাংবাদিকবৃন্দ।

খাগড়াছড়ি জেলার রামগড়ে সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রাখতে উপজেলা বিএনপি পেশাজীবি সাংবাদিকদের সাথে মতবিনিময় করে।

বুধবার (০৭ আগষ্ট) সন্ধ্যা সাড়ে ৭ ঘটিকায় রামগড় বিএনপির অস্থায়ী কার্যালয়ে উপজেলা বিএনপির সভাপতি মো.হাফেজ আহম্মদ ভুইঁয়ার সভাপতিত্বে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শেফায়েত উল্লাহ এর সঞ্চালনায় স্বাগত বক্তব্যে রামগড় পৌর বিএনপির সভাপতি মো.জসিম উদ্দিন বলেন, বর্তমান প্রেক্ষাপটে রামগড়ের সার্বিক নিরাপত্তা স্বাভাবিক ও সম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে এবং আওয়ামী লীগের কোনো নেতাকর্মী সমর্থকদের বাড়ি, ব্যবসা প্রতিষ্ঠানে যাতে কেউ হামলা করতে না পারে সেদিকে খেয়াল রাখতে জেলা বিএনপির সভাপতি সাবেক সংসদ সদস্য ওয়াদুদ ভূইঁয়া উপজেলা ও পৌর বিএনপির সকল নেতৃবৃন্দকে সজাগ থাকার নির্দেশ দিয়েছেন।

মতবিনিময় সভায় আরও বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো.নুর হোসেন নুরু, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ইলিয়াস হোসেন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মো.আলাউদ্দিন, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক শেফায়েত মোর্শেদ ভূইয়া মিঠু প্রমূখ।

এসময় বক্তারা আরও বলেন কেউ যদি ব্যক্তিগত সমস্যা নিয়ে কোনো ধরনের অপরাধ বা বিশৃঙ্খলা সৃষ্টি করে দলের ভাবমূর্তি ক্ষুণ্ন করার অপচেষ্টা করেন তাহলে তাদের বিরুদ্ধে সাংগঠনিকভাবে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান। উপজেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সার্বিক পরিস্থিতি শান্ত রাখতে সহযোগিতার আশ্বাস প্রদান করেন। এসময় সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন রামগড় প্রেসক্লাবের প্রতিষ্টাতা সেক্রেটারি ও সিনিয়র সাংবাদিক নিজাম উদ্দিন লাভলু, সিনিয়র সাংবাদিক শুভাশীষ দাস, রামগড় উপজেলা প্রেস ক্লাবের সভাপতি নিজাম উদ্দিন, রামগড় রিপোর্টার্স ইউনিটির সভাপতি মোঃ বাহার উদ্দিন ও সেক্রেটারি রতন বৈষ্ণব ত্রিপুরা সহ অন্যান্য সাংবাদিকবৃন্দ।

Loading