সংখ্যালঘুদের ওপর হামলা ও ভাঙচুরের প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ে মানববন্ধন নিউজ৭১অনলাইন নিউজ৭১অনলাইন প্রকাশিত: 9:39 PM , August 6, 2024 সংখ্যালঘুদের ওপর হামলা ও ভাঙচুরের প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ে মানববন্ধন হয়সংখ্যালঘুদের ওপর হামলার প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ে মানববন্ধন হয়েছে। এতে অংশ নিয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একাধিক নেতা বলেছেন, তাঁরা যে দেশ নির্মাণ করতে চান, তা কোনো বিভেদের দেশ নয়। স্বাধীনভাবে ধর্ম পালনের অধিকার ক্ষুণ্ন করার কোনো চেষ্টা ছাত্রসমাজ সহ্য করবে না।আজ মঙ্গলবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে এই মানববন্ধন হয়। দুপুরের পর থেকে বিভিন্ন এলাকা থেকে মিছিল নিয়ে শিক্ষার্থীসহ অনেকেই এতে অংশ নেন।মানববন্ধনে অংশ নেন সদ্য কারামুক্ত ডাকসুর সাবেক সমাজসেবা সম্পাদক আখতার হোসেন। সংখ্যালঘু সম্প্রদায়ের বাড়িঘর, উপাসনালয় ও স্থাপনায় হামলা-ভাঙচুরের নিন্দা জানিয়ে তিনি বলেন, ‘আমরা সবাই বাংলাদেশি। স্বাধীনভাবে ধর্ম পালনের অধিকার ক্ষুণ্ন করার কোনো চেষ্টাকে ছাত্রসমাজ সহ্য করবে না। আমাদের লড়াই সব ধরনের বৈষম্যের বিরুদ্ধে। ছাত্রসমাজ দেখিয়ে দিয়েছে, ফ্যাসিবাদ যত শক্তিশালীই হোক, তার পতন হবেই হবে।মানববন্ধনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঢাকা বিশ্ববিদ্যালয়ের কবি সুফিয়া কামাল হল শাখার সমন্বয়ক উমামা ফাতেমা বলেন, শেখ হাসিনার পতনের পর ঢাকায় যখন উল্লাস চলছিল, গ্রামে তখন সংখ্যালঘু জনগোষ্ঠীর বাড়িঘর ও উপাসনালয়ে নির্বিচার হামলা-নিপীড়ন চলছিল। শেয়ার রাজধানীবিষয়: