বেনাপোল পৌরসভার ২০২৪-২০২৫ অর্থবছরের বাজেট ঘোষনা স্টাফ রিপোর্ট স্টাফ রিপোর্ট যশোর প্রকাশিত: ৫:২৫ অপরাহ্ণ , আগস্ট ৪, ২০২৪ বেনাপোল পৌরসভা চলতি ২০২৪-২০২৫ অর্থ বছরের জন্য ১৪০ কোটি ১৬ লক্ষ ৭৮ হাজার ১১১ টাকার বাজেট প্রনয়ণ করেছে।রবিবার (৪ আগষ্ট) পৌরভবন মিলানায়তনে পৌর এলাকায় বসবাসকারী সকল শ্রেনী পেশার প্রতিনিধিবৃন্দের উপস্থিতিতে বেনাপোল পৌরসভার সন্মানিত মেয়র আলহাজ্ব মোঃ নাসির উদ্দীন এই বাজেট ঘোষনা করেন।এ বাজেট অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন যশোর ৮৫/১ শার্শা আসনের এমপি শেখ আফিল উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন বেনাপোল কাস্টমস হাউজের ডিপুটি কমিশনার মির্জা রাফেজা সুলতানা , মোঃ রফিকুল হাসান উপ-পরিচালক স্থানীয় সরকার যশোর, মোহাম্মদ সোহরাব হোসেন শার্শা উপজেলা চেয়ারম্যান, নয়ন কুমার রাজবংশী শার্শা উপজেলা নির্বাহী অফিসার, মো: নিশাত আল – নাহিয়ান সিনিয়র এএসপি নাভারন সার্কেল, মোঃ রেজাউল করিম পরিচালক ট্রাফিক বেনাপোল স্থল বন্দর, যশোর জেলা পরিষদের সদস্য সালেহ আহম্মেদ মিন্টু, উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুর রহিম সরদার,উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান শামীমা আলম সালমা, শার্শা উপজেলার (সহঃ) ভূমি কমিশনার নুসরাত ইয়াসমিন,বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ সুমন ভক্ত, শার্শা থানার অফিসার ইনচার্জ মনিরুজ্জামান প্রমুখ। এসময় আরও উপস্থিত ছিলেন, বেনাপোল পৌর আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব এনামুল হক মুকুল, বেনাপোল বাজার কমিটির সভাপতি আজিজুর রহমান ও সাধারন সম্পাদক বেনাপোল ইউপি চেয়ারম্যান বজলুর রহমান, বেনাপোল ট্রান্সপোর্ট মালিক সমিতির সভাপতি একেএম আতিকুজ্জামান সনি, বেনাপোল পৌর সভার ৯টি ওয়ার্ডের কাউন্সিলর ও মহিলা কাউন্সিলর বৃন্দ, বেনাপোল স্বেচ্ছা সেবক লীগের সভাপতি জুলফিকার আলী মন্টু,মুক্তিযোদ্ধা কমান্ডার মোঃ শাহ আলম, ডাঃ মোঃ শাহজালাল, নাগরিক কমিটির আহ্বায়ক মোঃ মোস্তাক হোসেন, আওয়ামী লীগ নেতা আলী কদর সাগর, ডিজিএফআই, এনএসআই , বিজিবি এর কমকর্তা ও বিভিন্ন পত্র-পত্রিকা, ইলেকট্রনিক মিডিয়া ও প্রেসক্লাবের সাংবাদিকবৃন্দ, স্থানীয় আঃলীগ ও সহযোগী প্রতিষ্টানের রাজনৈতিক ও সুশীল সমাজের নাগরিক ব্যাক্তিবর্গ ।বেনাপোল পৌরসভায় মেয়র মেয়র আলহাজ্ব মোঃ নাসির উদ্দীন এর সভাপতিত্বে অনুষ্ঠিত এই বাজেট সভায় প্রধান অতিথির বক্তব্য এমপি শেখ আফিল উদ্দিন বলেন, বেনাপোল পৌরসভার ২০২৪-২০২৪ অর্থবছরের বাজেট ঘোষণাকে আমি স্বাগত জানাই। সাথে সাথে ধন্যবাদ জ্ঞাপন করছি পৌরসভার নবনির্বাচিত বর্তমান পৌর পরিষদ, কর্মরত কর্মকর্তা-কর্মচারী এবং পৌর এলাকায় বসবাসকারী লক্ষাধিক নাগরিককে। বাজেট প্রকাশের মাধ্যমে বেনাপোল পৌরসভার বাৎসরিক আয়-ব্যয় এবং উন্নয়নের বিবরণীসহ পৌরসভা আগামী এক বছর কিভাবে পরিচালিত হবে তার একটি স্বচ্ছ চিত্র ফুটে উঠেছে। বাজেটে বেনাপোল শহরের পরিকল্পিত উন্নয়নের যে আগাম চিত্র ফুটে উঠেছে তাতে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি আগামীতে বেনাপোল একটি মডেল পৌরসভায় রূপান্তরিত হবে। এলাকার সংসদ সদস্য হিসেবে এটাই আমার প্রত্যাশা। তিনি ট্যাক্স আদায়ের চেয়ে নাগরিকদের সেবা দিতে মনোনিবেশ করতে বলেন, বেনাপোল কাস্টম হাউজ, স্থলবন্দর ও বিভিন্ন বাসা বাড়িতে বিউটিফিকেশন এর জন্য দিকনির্দেশনা দেন ৷ বাজেট অধিবেশনে সভাপতির বক্তব্যে মেয়র মেয়র আলহাজ্ব মোঃ নাসির উদ্দীন বলেন, সম্মানিত পৌরবাসী, আমরা একই আকাশের নীচে সকলেই বসবাস করি। নব নিবাচিত পৌরপরিষদের তত্ত্বাবধানে বেনাপোল পৌরসভার আজকের এই বাজেট ঘোষণা অনুষ্ঠানে উপস্থিত মাননীয় প্রধান অতিথি, সম্মানিত বিশেষ অতিথিবৃন্দ, দেশের শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধাগণ, পৌর কাউন্সিলরবৃন্দ, সাংবাদিক ভাইয়েরা, বিভিন্ন সরকারী বেসরকারী সংস্থা, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান সমূহের সম্মানিত প্রতিনিধিবৃন্দ, অত্র পৌরসভার কর্মকর্তা-কর্মচারীগণ, সমবেত সুধী মন্ডলী আপনাদের সবাইকে আন্তরিক সালাম ও শুভেচ্ছা।আমি শ্রদ্ধাবনতচিত্তে স্মরণ করছি হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানকে। আরো স্মরণ করছি ‘৭১ এর সেই সকল মা-বোন এবং সকল বীর মুক্তিযোদ্ধা যাঁদের রক্ত ও আত্মত্যাগের বিনিময়ে বাংলাদেশের জন্য হয়েছে“স্মার্ট বেনাপোল পৌরসভা গড়ার অঙ্গীকার, জয় হোক মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার” এই প্রত্যয়কে সামনে রেখে দেশের উন্নয়নের সাথে তাল মিলিয়ে বেনাপোল পৌরসভার ২০২৩-২০২৪ অর্থ বছরের সংশোধিত বাজেট এবং ২০২৪-২০২৫ অর্থ বছরের প্রস্তাবিত বাজেট আপনাদের সম্মুখে পেশ করছি।বাজেট হলো একটি রাষ্ট্রের বা একটি প্রতিষ্ঠানের অর্থনৈতিক পরিকল্পনা। আগামী এক বছরে কোন খাতে কত আয় বা ব্যয় হবে এবং আয়ের অর্থ কোথা থেকে পাওয়া যাবে তারই পরিকল্পনা। তাই বাজেট সমাজ জীবনে খুবই গুরুত্বপূর্ণ। পৌরবাসী বাজেট বিশ্লেষণ করে পৌরসভার আগামী কর্মকান্ডকে মূল্যায়ন করবে৷মেয়র আলহাজ্ব মোঃ নাসির উদ্দীন বলেন, গত দুই মাস আগে পৌরসভার কর্মকর্তা, কর্মচারী এবং পৌর পরিষদের কাউন্সিলরদেরকে ডিজিটাল স্মার্ট ওয়েরসাইট ভেরিফাইড স্মার্ট আইডি কার্ড প্রদান করা হয়। যার ‘কিউ আর’ কোড স্ক্যান করলেই পৌরসভার ওয়েবসাইট থেকে ভেসে আসবে কার্ডধারীর ছবিসহ সকল তথ্য। লাইসেন্স এবং স্মার্ট কার্ডের স্টিকারে ব্যবহার করা হয়েছে ওয়েবসাইট ভেরিফাইড ইউনিক ‘কিউ আর’ কোড যা স্ক্যান করলেই লাইসেন্স’র মেয়াদসহ লাইসেন্সধারীর সকল তথ্য ওয়েবসাইট থেকে ভেসে আসবে। এই সকল লাইসেন্স গুলো ওয়েবসাইট ভেরিফাইড হওয়ায় দুস্কৃতিকারীরা আর নকল লাইসেন্স তৈরি করতে পারবে না। তথ্য বহুল এই ওয়েবসাইটে মিলবে বিভিন্ন দরকারি ওয়েবসাইটের লিংক, বিভিন্ন প্রয়োজনীয় ফরম এবং পৌরসভা সংক্রান্ত বিভিন্ন নির্দেশনা।এ ছাড়া বেনাপোল পৌরসভাকে ‘রোল মডেল’ হিসেবে গড়ে তুলতে এবং আরও আধুনিকায়নে বিভিন্ন রকম পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে।আপনারা নিশ্চয়ই অবগত আছেন যে, গত ১৩-০৮-২০২৪ খ্রিঃ তারিখে আমি বেনাপোল পৌরসভার দ্বিতীয় মেয়র হিসাবে দায়িত্বভার গ্রহণ করি। পৌরসভার প্রতিষ্ঠালগ্ন থেকে ইতিপূবে ১৮টি বাজেট প্রণীত হয়েছে। দায়িত্ব গ্রহণের পর এটি আমাদের প্রথম বাজেট। বিগত ২০২৩-২৪ অর্থ বছরের প্রস্তাবিত বাজেট ছিল ৯৫,১৭,৭৬,১৪৯.৮৫/- (পচানকাই কোটি সতের লক্ষ ছিয়াত্তর হাজার একশত উনপঞ্চাশ টাকা পঁচাশি পয়সা) যা সংশোধিত হয়ে ২১,৩২,৩৬,৭১৭.৬১/- (একুশ কোটি বত্রিশ লক্ষ ছত্রিশ হাজার সাতশত সতের টাকা একষট্টি পয়সা) হয়েছে। ২০২৪-২০২৫ অর্থবছরের জন্য ১৪০,১৬,৭৮,১১১.০০/- (একশত চল্লিশ কোটি ষোল লক্ষ আটাত্তর হাজার একশত এগার) টাকার প্রস্তাবিত বাজেট প্রণয়ন করা হয়েছে। এ বাজেট শুধুমাত্র ঘোষণার মধ্যেই সীমাবদ্ধ নয় বরং এটি বাস্তবায়নে আপনাদের সবার মতামত ও সহযোগীতা কার্যকর ভূমিকা রাখবে।“উন্নয়ন” বলতে কেবল রাস্তাঘাট, ড্রেণ, ফুটপথ, লাইটিং শুধু নয়। আমাদের সন্তানদেরকে মাদকাসক্ত, ছিনতাই, রাহাজানি থেকে দূরে রাখা এবং তাদেরকে মানব সম্পদে রূপান্তর করার জন্য বেনাপোল পৌরসভা নিরলসভাবে কাজ করে যাচ্ছে। সেক্ষেত্রে শিক্ষার্থীদের সাধারন শিক্ষার পাশাপাশি কারিগরী শিক্ষায় উদ্বুদ্ধ করা হচ্ছে। পৌর আইটি কর্ণারের মাধ্যমে স্কুল ও কলেজ পড়ুয়া ছাত্র/ছাত্রীদের ও শিক্ষিত বেকার যুবকদের বিনায়ালা কম্পিউটার প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। বেনাপোল পৌরসভার নারী কর্ণারের মাধ্যমে গ্রামের অসহায়, দুঃস্থ নারীদের ভোজ ও সেলাই প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে।প্রস্তাবিত বাজেট অর্থ বৎসর ২০২৪-২০২৫আমাদের দায়িত্ব গ্রহনের প্রায় ১১ (এগারো) মাসে বেনাপোল পৌরসভায় ইতিমধ্যে এডিপি’র আওতায় ইতোমধ্যে ২.২০ কোটি টাকার ০৬টি প্যাকেজের মাধ্যমে সকল ওয়ার্ডের ছোট ছোট রাস্তা নির্মাণ করা হয়েছে। এছাড়ার এডিপির মাধ্যমে এই অর্থ বছরে প্রায় ২.৫০ কোটি বরাদ্দ পাওয়া যাবে বলে আশা করি। যার মাধ্যমে সকল ওয়ার্ডের ছোট ছোট রাস্তা ও ড্রেন নির্মাণ করা সম্ভব হবেকোডিড-১৯ প্রকল্পের আওতায় ইতোমধ্যে ৪.১৫ কোটি টাকার ০৬টি প্যাকেজের মাধ্যমে রাস্তা ও ড্রেনের কাজ শেষ হয়েছে। এছাড়াও আরও প্রায় ৭,৫০ কোটি টাকার ১১টি প্যাকেজের মাধ্যমে রাস্তা ড্রেনের কাজের দরপত্র আহবান করা হয়েছে। খুব দ্রুত সময়ের মধ্যে কাজগুলি শুরু হবে বলে আশা করা হচ্ছে।RUTDP প্রকল্পের আওতায় পৌর ভবন রোড ও বড়আঁচড়া-দৌলতপুর রোড নির্মাণসহ ফুটপাথ, ড্রেন ও স্ট্রীট লাইট স্থাপন কাজ দ্রুত সময়ের মধ্যে দরপত্র আহবান করা হবে। এছাড়াও যশোর কলিকাতা রোডে ডিভাইডারসহ আধুনিক মানের স্ট্রীট লাইটের প্রাক্কলন প্রস্তুত প্রক্রিয়াধীন।IUGIP প্রকল্পের মাধ্যমে প্রায় ০৫ কিঃমিঃ রাস্তা মেরামত/সংস্কারের প্রাক্কলন পিএমও অফিসে প্রেরণ করা হয়েছে। দ্রুত সময়ের মধ্যে প্রাক্কলন অনুমোদিত হলে দরপত্র আহবান পূর্বক কাজ শুরু করা হবে।বাংলাদেশের ২৩টি পৌরসভায় পানি সরবরাহ ও স্যানিটেশন প্রকল্পের আওতায় জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর এর মাধ্যমে প্রায় ২২ কোটি টাকা ব্যয়ে ৪,৫০ লক্ষ লিটার ধারন সম্পন্ন ১টি Over Head Water Tank Water Tretment Plant, ৪টি Production Tubewell এবং ২৪ কিঃমিঃ পানির লাইন এর কাজ চলমান আছে। বর্তমানে কাজের অগ্রগতি প্রায় ৭০%। আগামী ডিসেম্বর/২৪ এর মধ্যে বাকী কাজ সম্পন্ন হবে বলে আশা করা যাচ্ছে। সম্মানিত পৌরবাসী, আপনাদের অনুপ্রেরণা ও সহযোগিতায় জুন-২০২৪ মাসের টিএলসিসি সভা এবং জুন-২০২৪ মাসের পৌর পরিষদের মাসিক সভায় ২০২৩-২০২৪ অর্থ বছরের রাজস্ব ও উন্নয়ন মিলে সর্বমোট ২১,৩২,৩৬,৭১৭.৬১/- (একুশ কোটি বত্রিশ লক্ষ ছত্রিশ হাজার সাতশত সতের টাকা একষট্টি পয়সার) সংশোধিত বাজেট এবং ২০২৪-২০২৫ অর্থ বছরের জন্য রাজস্ব বাজেট ৯,৪৯,৬৭.৭৫৫.৯৮/- টাকা এবং উন্নয়ন বাজেট ১৩০,৬৭,১০,৩৫৫.০২/- টাকার সর্বমোট ১৪০,১৬,৭৮,১১১.০০/- প্রস্তাবিত বাজেট উপস্থাপন করা হয়। বিশেষ টিএলসিসি সভার প্রস্তাবনা ও মাসিক সভায় সর্বসম্মতভাবে উক্ত প্রস্তাবনা (কিছু সংশোধণীসহ) অনুমোদিত হওয়ায় অদ্য বেনাপোল পৌরসভার ২০২৪-২০২৫ অর্থ বছরের রাজস্ব ও উন্নয়ন মিলে ১৪০,১৬,৭৮,১১১/- (একশত চল্লিশ কোটি ঘোল লক্ষ আটাত্তর হাজার একশত এগার) টাকার বাজেট ঘোষণা করা হচ্ছে। আমরা এ বাজেটের সফল বাস্তবায়নের জন্য গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ছালীয়। সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রনালয়, স্থানীয় প্রশাসন ও সংশ্লিষ্ট সকল মহলের সহযোগিতা কামনা করছি।পরিশেষে আমাদের প্রাণের শহর বেনাপোল পৌরসভার এই বাজেট ঘোষণা অনুষ্ঠানে আমার আহবানে সরে আপনাদের মূল্যবান সময় ব্যয় করে উপস্থিত হওয়ার জন্য পৌরসভার পক্ষ হতে সকলকে ধন্যবাদ জাপান আমি আমার বক্তব্য এখানেই শেষ করছি। জয় বাংলা-জয় বঙ্গবন্ধু ,বাংলাদেশ চিরজীবি হোক।উল্লেখ্য ২০১১ সালে প্রথম মেয়র নির্বাচিত হওয়ার পর থেকে মাত্র ৩ কোটি টাকা বাজেট থেকে তিনি এই পৌরসভার উনয়নে এখন ১৪০ কোটিতে উন্নীত করেছেন। তিনি এই পৌরসভার অসংখ্য ড্রেন, কালভার্ড, পানি নিস্কাশন ও পয়ঃনিস্কাশন ব্যবস্থা, হেলথ, স্যানিটেশন এর উন্নয়ন করেছেন। সেই সাথে তিনি বেকারত্ব দুরীকরনের জন্য বেনাপোল পৌর আইটি কর্নার, হস্তশিল্প এবং নারী কর্নার করেছেন। এছাড়া দেশের প্রথম পৌরসভা যেখানে প্রথম ষাটর্দ্ধো বয়স্ক মানুষের দায়িত্ব নিয়ে চিকিৎসা সেবা প্রদান ওবেনাপোল বলফিল্ডে কিশোর-কিশোরীদের মৌসুমি সকল ধরনের খেলা ধুলার চর্চার ব্যবস্থা করেন বেনাপোল পৌর মেয়র নাসির উদ্দীন ।Show quoted text শেয়ার অর্থ ও বানিজ্যবিষয়: