শিক্ষামন্ত্রীর বাড়িতে হামলা, গাড়িতে আগুন নিউজ৭১অনলাইন নিউজ৭১অনলাইন প্রকাশিত: 8:25 PM , August 3, 2024 চট্টগ্রামে শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলের বাড়িতে হামলা ও ভাংচুরের ঘটনা ঘটেছে। এ সময় তার বাড়িতে থাকা একটি গাড়িতে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা।শনিবার (৩ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এ ঘটনা ঘটে। চট্টগ্রাম নগরের দুই নম্বর গেট এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মিছিল পৌঁছালে সেখান থেকে একটি অংশ মেয়র গলির দিকে অগ্রসর হয়। এরপরই চশমা হিলের বাসায় হামলা চালানো হয়। চট্টগ্রামের অতিরিক্ত পুলিশ কমিশনার (এডিসি) তারেক আজিজ এ তথ্য নিশ্চিত করেন।তিনি গণমাধ্যমকে বলেন, “মিছিল থেকে শিক্ষামন্ত্রীর বাড়িতে হামলা হয়েছে। তারা কয়েকটি পুলিশ বক্সও ভাঙচুর করেছে। শেয়ার চট্টগ্রামবিষয়: