ধামরাইয়ে জাতীয় মৎস্য সপ্তাহে র‌্যালি পোনামাছ অবমুক্তকরণ, সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান

প্রকাশিত: ৫:২৫ পূর্বাহ্ণ , আগস্ট ১, ২০২৪

 

ভরবো মাছে মোদের দেশ,গড়বো স্মার্ট বাংলাদেশ, এই স্লোগানকে সামনে রেখে ধামরাই উপজেলা মৎস্য অধিদপ্তর উদ্যোগে গত বুধবার জাতীয় মৎস্য সপ্তাহে র‌্যালি, পোনামাছ অবমুক্তকরণ,আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। প্রথমে একটি র‌্যালি বের হয়ে ধামরাই প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদ পুকুরে পোনামাছ অবমুক্ত করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা খান মো : আব্দুল্লা আল মামুন।

উপজেলা পরিষদ মিলনায়তনে ধামরাই সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা নাজনীন নাহারের সভাপতিত্বে ও প্রাথমিক সহকারি শিক্ষা কর্মকর্তা মোঃ লিয়াকত হোসেনের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা খান মো : আব্দুল্লা আল মামুন,উপজেলা ভাইস চেয়ারম্যান জুয়েল রানা, সমাজ সেবা কর্মকর্তা এম এ হাসান, কৃষি কর্মকর্তা আরিফুর রহমান, ঢাকা জেলা জাতীয় মৎস্য জীবী সমিতির সভাপতি খোগেশ চন্দ্র রাজবংশী, মৎস্য চাষী মোশারফ হোসেন প্রমুখ।এ সময় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা:ফারসিম তারান্নুম হক, প্রকল্প কর্মকর্তা মমিনুল হক, পল্লী উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ কামরুজ্জামান, পল্লী জীবিকা প্রকল্প কর্মকর্তা শিল্পী সাহা, উপজেলা মৎস্য ক্ষেত্র সহকারি অফিসার আমিনুল ইসলাম ও মাধ্যমিক একাডেমি সুপারভাইজার আইরিন সুলতানা।
আলোচনা শেষে ধামরাই উপজেলা মৎস্য চাষে অবদানের জন্য উপজেলা মৎস্য অধিদপ্তর হতে শামিনুজ্জামান, মোশারফ হোসেন ও দেলোয়ার হোসেন তিনজনকে মৎস্য চাষীকে পুরস্কৃত হিসেবে কেস প্রদান করা হয়।

Loading