ধামরাইয়ে জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপনে মত বিনিময় সভা নবীন চৌধুরী নবীন চৌধুরী প্রকাশিত: ৫:৩৮ অপরাহ্ণ , জুলাই ৩০, ২০২৪ ভরবো মাছে মোদের দেশ,গড়বো স্মার্ট বাংলাদেশ, এই স্লোগানকে সামনে রেখে ধামরাই উপজেলা মৎস্য অধিদপ্তর উদ্যোগে জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন উপলক্ষে মৎস্য চাষি ও সাংবাদিকদের নিয়ে মতবিনিময় সভা আজ মঙ্গলবার উক্ত মৎস্য অফিস কক্ষে অনুষ্ঠিত হয়। এতে ধামরাই সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা নাজনীন নাহারের সভাপতিত্বে মত বিনিময় সভায় উপস্থিত ছিলেন উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ কামরুজ্জামান, সমবায় কর্মকর্তা লিপিকা রানী, পল্লী জীবিকা প্রকল্প কর্মকর্তা শিল্পী সাহা, উপজেলা মৎস্য ক্ষেত্র সহকারি অফিসার আমিনুল ইসলাম, ঢাকা জেলা জাতীয় মৎস্য জীবী সমিতির সভাপতি খোগেশ চন্দ্র রাজবংশী, সাংবাদিক নবীন চৌধুরী, মৎস্য চাষীরা জহিরুল ইসলাম, বাবুল মিয়া, নাসির উদ্দিন সহ মৎস্য চাষীগণ। শেয়ার ঢাকাবিষয়: